ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বিশ্ব পরিবেশ দিবসে ইপসার স্মার্ট প্রকল্পের কুইজ, আলোচনা ও র‍্যালি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ১১ জুন-২০২৬ (বৃহস্পতিবার) ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর স্মার্ট (SMART) প্রকল্পের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (SMART) প্রকল্পের আওতায় “Promoting Sustainable Growth in the Plastic Recycling Sub-sector through RECP Practices” শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

অনুষ্ঠানের শুরুতে তরুণ-তরুণীদের অংশগ্রহণে পরিবেশ ও জলবায়ুবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং টেকসই জীবনযাপন বিষয়ে তাদের জ্ঞান ও সচেতনতার পরিচয় তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দেলোয়ার হোসেন পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল সরোয়ার। তিনি পরিবেশ উন্নয়নে বৈশ্বিক উদ্যোগ, বিশ্ব ও বাংলাদেশের প্লাস্টিক ব্যবহারের বর্তমান চিত্র এবং চট্টগ্রাম নগরীতে প্লাস্টিক বর্জ্যের প্রভাব তুলে ধরেন। একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহার হ্রাস, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের বিভিন্ন কার্যকর উপায় নিয়ে আলোচনা করেন।

অপর রিসোর্স পার্সন মোহাম্মদনগর এইচ.কে.সি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা আক্তার তরুণদের পরিবেশবান্ধব জীবনাচরণ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, দৈনন্দিন জীবনের ছোট ছোট ইতিবাচক অভ্যাস একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরে অনুষ্ঠিত উন্মুক্ত মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন মতামত ও করণীয় তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইপসার সহকারী পরিচালক ও ফোকাল পার্সন নেওয়াজ মাহমুদ। সমাপনী বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষা কোনো একদিনের দায়িত্ব নয়; এটি একটি চলমান সামাজিক অঙ্গীকার। তরুণদের নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

শেষে পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.