ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিদের চসিক মেয়রের সাক্ষাৎ

প্রকৌশলীদের অধিকার বিষয়ে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিদের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এর সৌজন্য সাক্ষাৎ করছন।

১৮ জুন চসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিগণ। এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খান মোঃ আমিনুর রহমান, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী নুরুল আলম, ভাইস চেয়ারম্যান (ইএরসি) প্রকৌশলী মোঃ আবু জাফর, সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সিনিয়র সদস্য (অ্যাব, চট্টগ্রাম) প্রকৌশলী মোঃ আবুল বাশার, প্রকৌশলী কামরুল হাসান ও প্রমুখ। এছাড়াও চসিক পক্ষে উপস্থিত ছিলেন সচিব আশরাফুল আমিন, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), নির্বাহী প্রকৌশলী (পুর) ও গ্র্যাজুয়েট সহকারী প্রকৌশলী (পুর) গণ। এই সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে তারা আলোচনা করেন এবং জলাবদ্ধতা নিরসনসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডে মেয়রের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিগণ প্রকৌশলীদের অধিকার বিষয়েও কথা বলেন। চসিকে সাম্প্রতিক সময়ে অর্গানোগ্রাম বহির্ভুতভাবে ০৬ জনকে উপ-সহকারী প্রকৌশলী পদ হতে সহকারী প্রকৌশলী পদে পদ না থাকা সত্ত্বেও পদোন্নতি প্রদান করা হয়। এছাড়াও গত ১৪/০৬/২০২৬ তারিখে সিনিয়রিটি ভঙ্গ করে ০৪ জন বিএসসি ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দিয়ে ৯ম স্থানের জাহিদুর রশিদ ভুইয়াকে নির্বাহী প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। এ ব্যাপারে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিগণ মেয়র মহোদয়কে এসবের কারণে কর্মরত বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে সৃষ্ট অসন্তোষ এর ব্যাপারে অবহিত করেন। মেয়র মহোদয় এ ব্যাপারে সচিব আশরাফুল আমিনকে জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এ ব্যাপারে প্রধান প্রকৌশলী এর মতামত নেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি না-সূচক উত্তর প্রদান করেন। এসময়ে স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন যোগ করেন যে, এধারা বিগত ফ্যাসিস্ট আমলেও চলমান ছিল, কিন্তু বর্তমানে তা প্রকট আকার ধারণ করেছে। এ প্রসঙ্গে মাননীয় মেয়র সাম্প্রতিক সময়ে প্রদানকৃত সকল বিধি-বহির্ভূত অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হবে মর্মে আশ্বাস দেন এবং পরবর্তীতে প্রকৌশল বিভাগের সকল অতিরিক্ত। চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে প্রধান প্রকৌশলীর মতামত গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। উপস্থিত আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রতিনিধিগণ পদোন্নতিযোগ্য নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) পদে কর্মরত বিএসসি ইঞ্জিনিয়ারদেরও পদোন্নতি/স্কেল প্রদানের জন্য অনুরোধ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.