ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

সিরাজদিখানে হত্যার উদ্দেশ্যে হামলা, ছুরিসহ আটক এক

সিরাজদিখান উপজেলার বালুচর বাজারে এক ব্যক্তির ওপর হামলার চেষ্টা চালানোর অভিযোগে রগকাটা খ্যাত নিজাম মুন্সীকে আটক করেছে পুলিশ| বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে বালুচর বাজারের নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকরাম হোসেন নামে এক ব্যক্তির ওপর আকস্মিক হামলার চেষ্টা করেন নিজাম মুন্সী| এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, নিজাম মুন্সীর বিরুদ্ধে পূর্বেও একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এর আগে মোল্লাকান্দি গ্রামের মৃত ফয়েজ মুন্সীর ওপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যার উদ্দেশ্যে ফেলে রেখে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত ফয়েজ মুন্সীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসীর ভাষ্যমতে, রগকাটা নামে পরিচিত নিজাম মুন্সীর বিরুদ্ধে হত্যা, চুরি ও সহিংসতার একাধিক মামলা রয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এর আগে বালুচরের টেটা যুদ্ধ সংক্রান্ত একটি মামলার আসামি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.