ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

সাহিত্য ও সংস্কৃতি

কাফনের কাপড়ে ঢাকা অভিমানের আর্তনাদ

আমায় কাফনের কাপড়ে শক্ত করে বেঁধো না, বিশ্বাস করো, আমি আর বিরক্ত করতে দ্বিতীয়বার আসবো না।
জীবনের সব আবদার আজ শেষ, আর কোনোদিন ডাকবো না তোমায়। এই বুকের গভীরে জমা অভিমান, ভেসে যাবে নিঃসীম অন্ধকারে।
এই পৃথিবীর আলো- বাতাস আজ আর টানছে না, জীবনের এই পথচলাকে শুধু ভুল বলে মনে হয়। যেখানে চেয়েছিলাম শান্তি, সেখানেই পেয়েছি শুধু যন্ত্রণা।
এই ক্লান্ত দেহে আর কোনো শক্তি নেই, নেই কোনো আর্তি, কোনো অভিযোগ। তবুও শেষবারের মতো বলছি, আমায় কাফনের কাপড়ে শক্ত করে বেঁধো না।
ভেতরে যত কান্না, জমে থাকা অভিমান, সব নিয়ে যাবো- এই ধরণীর বুক থেকে। কেউ যেন না জানে আমার এই নীরব বিদায়ের গল্প।
এই নিথর দেহে জমে আছে শুধু দীর্ঘশ্বাস, জীবনের যত আশা, সব যেন ধূলিস্যাৎ। কারো প্রতি কোনো অভিযোগ নেই আমার, সব কিছুকে পেছনে ফেলে চলেছি অজানার পথে।
তাই বলছি, আমায় কাফনের কাপড়ে শক্ত করে বেঁধো না, বিশ্বাস করো, আমি আর বিরক্ত করতে দ্বিতীয়বার আসবো না।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.