ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা, নেপথ্যে সন্তানহীনতার হতাশা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক মান-অভিমানের জেরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নাসরিন আক্তার প্রিয়া (ছদ্মনাম) (২৭)। তিনি স্থানীয় (রোজ গার্ডেন) নামক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নূর নবীর ( স্ত্রী ) ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নূর নবী ও নাসরিন আক্তার প্রিয়া’র , দাম্পত্য জীবনের বয়স প্রায় (৭ ) বছর। দীর্ঘ এই সংসার জীবনে সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে এক ধরণের সুপ্ত হতাশা কাজ করছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে মান-অভিমান ও বাকবিতণ্ডা হতো। আজ সকালেও একইভাবে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার পথ বেছে নেন ওই গৃহভধূ।
​বেশ কিছু সময় প্রিয়া’কে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরের ভেতর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
​স্থানীয় শিক্ষক ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের (৭) বছরের সংসার জীবনে তেমন বড় কোনো বড় দ্বন্দ্ব বা কলহ ছিল না। তবে দীর্ঘদিন ধরে সন্তান না থাকায় স্বামী-স্ত্রী উভয়ের মধ্যেই একটা মানসিক হতাশা কাজ করত। আমাদের ধারণা, সেই হতাশা এবং আজকের সামান্য বাকবিতণ্ডার জের ধরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং প্রাথমিক তদন্ত শেষ করে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.