ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকেরও মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তাঁর তিন মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত ঘাতক যুবকেরও মৃত্যু হয়েছে।
​নিহতরা হলেন, ওই এলাকার শাহিনুর বেগম (৩৮), তাঁর তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিপা আক্তার (৮)। নিহত ঘাতক যুবকের নাম অন্তর মজুমদার (২৮)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘাতক অন্তর মজুমদার ওই বাসায় ঢুকে পরিবারের সদস্যদের ওপর আচমকা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ঘাতককে ধরে গণপিটুনি দেয়।
​রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, আহত অবস্থায় পাঁচজনকেই হাসপাতালে আনা হয়েছিল। নিহতদের প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের গভীর ও বিভৎস আঘাত ছিল। মেজো মেয়ে ইকরার আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁর ফুসফুস পর্যন্ত বাইরে বেরিয়ে আসে।
​তিনি আরও জানান, হাসপাতালেই মা শাহিনুর বেগম, বড় মেয়ে সায়মা ও ছোট মেয়ে শিপাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় মেজো মেয়ে ইকরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, গণপিটুনিতে গুরুতর আহত ঘাতক অন্তর মজুমদারকে সদর হাসপাতালে নেওয়ার পর সে-ও মারা যায়।
​লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক জানান, ঘাতক অন্তর মজুমদার প্রায় দেড় বছর ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে ছিল এবং ৭-৮ মাস আগে সে চলে যায়। পূর্বপরিচিত হওয়ার সুবাদেই সে বাসায় প্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
​রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই নির্মম ঘটনায় মা ও তিন বোনকে হারিয়ে পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্য ছেলে সিফাত এখন গভীর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পুরো এলাকায় এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.