ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

মৌলভীবাজার

রাজনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ৪ জন আহত থানায় অভিযোগ

মৌলভীবাজার রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের কালাইকোনা গ্রামের মোঃ বাবুল আক্তার অবঃ প্রাপ্ত সার্জেন্ট বি. ডি. আর কে একই গ্রামের কদ্দুছ আলী গং মিলে দেশীয় অস্ত্র দিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগী মাহমুদা আক্তার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মৌলভীবাজার সদর উপজেলার রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন—কদ্দুছ আলী, পাবেল মিয়া, খালেদ মিয়া, ফয়ছল মিয়া, শারজান মিয়া ও আরজান মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকাল আনুমানিক ৯টার দিকে কোর্টে যাওয়ার পথে বাবুল আক্তার কে বিবাদীগনের বাড়ীর সামনে রাস্তায় পৌছামাত্র পূর্বে আক্রোশে বিবাদী কদ্দুছ আলী, পাবেল মিয়া, খালেদ মিয়া, ফয়ছল মিয়া, শারজান মিয়া ও আরজান মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন হাতে দা, লাঠিসোটা নিয়া সংঘবদ্ধ হয়ে মারিপট করে।বাবুল আক্তারের হাল্লা চিৎকারে মাহমুদাআক্তার,সাজিয়া বেগম, রানু নাহার,শারমীন আক্তার মীম, আবু তালেব,
শাহারবান বেগম এগিয়ে আসলে তাদের উপর ও কদ্দুস আলী গং রা মারপিট সহ শ্লীলতাহানী করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর উপজেলার রাজনগর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রাজনগর থানার ওসি জানান,লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.