ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি: মেয়র ডা. শাহাদাত

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক মনিটরিং এবং সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সমন্বিত উদ্যোগে টানা দুই দিনের বৃষ্টির পরও চট্টগ্রাম নগরীতে উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি হয়নি।

সোমবার (৬ জুলাই) সকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তোলা বর্তমান প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত কাজ করছেন। খাল, নালা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখা, পানি প্রবাহে প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং সার্বক্ষণিক তদারকির ফলেই নগরীতে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

পরিদর্শনকালে মেয়র বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা, খাল-নালা ও ড্রেনের পানি প্রবাহ এবং ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে প্রয়োজনীয় অভিযান ও মনিটরিং জোরদারের নির্দেশ দেন।

মেয়র বলেন, বর্ষা মৌসুমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশনের সব বিভাগ প্রস্তুত রয়েছে। কোথাও পানি জমার খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট টিম দ্রুত ব্যবস্থা নিচ্ছে, যাতে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নালা, খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা বা প্লাস্টিকজাত বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত রাখার পাশাপাশি অতীতে জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির নির্দেশ দেন মেয়র।

পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি পানি নিষ্কাশন পরিস্থিতির খোঁজখবর নেন এবং নগরবাসীর যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, বর্ষা মৌসুমজুড়ে খাল-নালা ও ড্রেন পরিষ্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, আবর্জনা অপসারণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিশেষ মনিটরিং অব্যাহত থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.