ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আন্তর্জাতিক

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।সোমবার (৬ জুলাই) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ থাকলে বা অপরাধ সংঘটিত হতে দেখলে বিষয়টি দ্রুত সৌদি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। প্রয়োজনে সৌদির জরুরি সেবা নম্বর ৯৯৯ ও ৯১১-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই অপরাধের অভিযোগে কাউকে আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর অপরাধ।
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলার পাশাপাশি যেকোনো অপরাধ বা সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে সব ধরনের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.