ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: শিবপুরের ৩ গরু ব্যবসায়ী নিহত

​​কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর শিবপুর উপজেলার তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনাস্থলেই পিকআপে থাকা ছয়টি গরু মারা গেছে।
​সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া বাড়ৈ আলগী গ্রামের মো. খোকন মিয়ার ছেলে ও পিকআপচালক মো. মঞ্জুর মিয়া (২৫), কুমরাদী বাসস্ট্যান্ড এলাকার মৃত আবু সাইদ মিয়ার ছেলে গরু ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন (৫০) এবং একই এলাকার মৃত সোবহান মিয়ার ছেলে গরু ব্যবসায়ী খোরশেদ মিয়া (৬০)।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ৈ আলগী গ্রামের মোছলে উদ্দিনের ছেলে আমানুল্লাহ (৪০) এবং তেলিয়া গ্রামের বাসিন্দা মান্নান (৫৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি পিকআপ ভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতই ভয়াবহ ছিল যে, পিকআপে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পিকআপে থাকা ছয়টি গরুও পিষ্ট হয়ে মারা যায়।
​এ ঘটনায় নিহতদের নিজ এলাকা শিবপুরের পুটিয়া ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.