ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

ঠাকুরগাঁওয়ে ১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

​ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সুমন ওরফে ঝালাই সুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ জুলাই, ২০২৬) রাতে সদর উপজেলার গড়েয়া ঢাঙ্গীপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
​গ্রেপ্তারকৃত সুমনের পিতার নাম মৃত তৈয়বুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার শাপলাবাড়ী এলাকায় হলেও বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চোঙ্গাখাতা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, সদর থানার নিয়মিত মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে এসআই (নিঃ) মো. মাজহারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গীপুকুর গ্রামে টহল দিচ্ছিল। এ সময় স্থানীয় নূরে আলমের মুদি দোকানের সামনে পাকা সড়কে সুমনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে থামায়। পরবর্তীতে তার হাতে থাকা একটি লাল রঙের বাজারের ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ১ হাজার পিস নেশাজাতীয় কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত আরও ৪ থেকে ৫ জন ব্যক্তি পলাতক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
​সদর থানা পুলিশ জানায়, পলাতক আসামিদের শনাক্তকরণ ও তাদের গ্রেপ্তারে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.