ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রাম ২৫০ কনটেইনার বিতর্ক: তথ্য বিভ্রাট নাকি সমন্বয়হীনতা? ব্যবসায়ী মহলে উদ্বেগ, সত্য উদঘাটনের দাবি

চট্টগ্রাম দেশের অর্থনৈতিক হৃদপিণ্ড আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে প্রতিবছর প্রায় ৩৪ থেকে ৩৫ লাখ কনটেইনার হ্যান্ডলিং’ সহ দেশের সমুদ্রপথে আমদানি-রপ্তানির সিংহভাগই এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুধু একটি সরকারি প্রতিষ্ঠানের বিষয় নয়, বরং বাংলাদেশের অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যের অন্যতম ভিত্তি। সম্প্রতি বন্দরের ২৫০ কনটেইনার বিতর্ক। তথ্য বিভ্রাট নাকি সমন্বয়হীনতা? ব্যবসায়ী মহলে উদ্বেগ, সত্য উদঘাটনের দাবি।
সম্প্রতি, ২৫০টি পণ্যবোঝাই কনটেইনারের হদিস নেই” এমন তথ্য প্রকাশ্যে আসার পর ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারকসহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা গেছে। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিই কনটেইনার নিখোঁজ হওয়ার ঘটনা, নাকি তথ্যগত অসামঞ্জস্য ও সমন্বয়হীনতার ফল ? চট্টগ্রাম কাস্টমস হাউজের সূত্র জানায়, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে চোরাচালান, শুল্ক ফাঁকি, ভুল ঘোষণা কিংবা সন্দেহজনক চালানের অভিযোগে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড (ASYCUDA World) সিস্টেমে লক করে রাখা প্রায় ২৫০টি কনটেইনারের বর্তমান অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কাস্টমসের দাবি, এসব কনটেইনারের অবস্থান নিশ্চিত করতে তারা একাধিকবার বন্দর কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে। তাদের মতে, ডিজিটাল রেকর্ডে অসামঞ্জস্য থাকলে তা দ্রুত সমাধান করা প্রয়োজন।
অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাস্টমসের দাবির সঙ্গে একমত নয়। বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, একটি কনটেইনারও নিখোঁজ হয়নি। বন্দর সূত্রের দাবি অনুযায়ী, ৮৮টি কনটেইনার কাস্টমসের বৈধ আউটপাসের মাধ্যমে নিয়ম অনুযায়ী ডেলিভারি দেওয়া হয়েছে। ৭০টি কনটেইনার বিভিন্ন অফডকে (Inland Container Depot-ICD) স্থানান্তর করা হয়েছে।
১৩১টি কনটেইনার এখনো বন্দরের বিভিন্ন ইয়ার্ডে সংরক্ষিত রয়েছে। কাস্টমসের পাঠানো তালিকার কয়েকটি বিল অব লেডিং (BL) নম্বরেও ভুল বা অসঙ্গতি রয়েছে। বন্দর কর্তৃপক্ষের মতে, তথ্য যাচাই করলে কনটেইনার হারিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। এটি মূলত তথ্য হালনাগাদ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়।
বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, একটি কনটেইনার বন্দরে প্রবেশের পর থেকে চূড়ান্ত ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপ ডিজিটালভাবে সংরক্ষিত হয়। এর মধ্যে রয়েছে জাহাজ থেকে খালাস, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, সিসিটিভি নজরদারি, কাস্টমসের পরীক্ষা-নিরীক্ষা, শিপিং এজেন্টের তথ্য যাচাই, বন্দর কর্তৃপক্ষের অনুমোদন, নিরাপত্তা সংস্থার তদারকি, আউটপাস ইস্যু এবং চূড়ান্ত ডেলিভারি। সংশ্লিষ্টদের মতে, এতগুলো ধাপ অতিক্রম করে কোনো কনটেইনার রেকর্ড ছাড়া হারিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। তাই বিষয়টির প্রকৃত সত্য উদঘাটনে তথ্য-প্রমাণভিত্তিক তদন্ত জরুরি।
ব্যবসায়ীদের মতে, দেশের প্রধান সমুদ্রবন্দর সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য আন্তর্জাতিক পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে আন্তর্জাতিক শিপিং লাইনের আস্থা কমতে পারে, বিদেশি ক্রেতাদের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে, আমদানি-রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা বাড়তে পারে এবং দেশের ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের ভাষ্য, দীর্ঘদিন এ ধরনের বিভ্রান্তি চলতে থাকলে দেশের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.