ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রধানমন্ত্রীর প্রশংসা পেল ইপসার ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ ও ‘অ্যাক্সেসিবল ডিকশনারি

 

১৪ জুলাই ২০২৬ খ্রি. দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর দুটি উদ্ভাবনী উদ্যোগ ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ এবং ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’ আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত “তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে প্রদর্শন করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (a2i) কর্মসূচির সহযোগিতায় উদ্ভাবিত উদ্যোগ দুটি উপস্থাপন করেন a2i-এর অ্যাক্সেসিবিলিটি কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য এবং ইপসার প্রোগ্রাম ম্যানেজার ফওজিয়া চৌধুরী দিবা।
উপস্থাপনায় দেখানো হয়, কীভাবে ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই ও শিক্ষাসামগ্রীকে অডিও, টেক্সট এবং ইন্টারঅ্যাকটিভ কনটেন্টের মাধ্যমে সহজবোধ্য ও ব্যবহারবান্ধব করে তুলছে। একই সঙ্গে ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’ বাংলা ও ইংরেজি শব্দের অর্থ, উচ্চারণ এবং ব্যবহার সহজলভ্য করে শিক্ষার্থীদের স্বনির্ভর শিক্ষাগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উদ্ভাবন দুটি এবং এর বাস্তব কার্যকারিতা সম্পর্কে অবহিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল, সহজলভ্য এবং কার্যকর করে তোলার এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। পাশাপাশি উদ্ভাবন-সংক্রান্ত গবেষণা প্রকাশনাও তিনি সাদরে গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী  এই উদ্যোগের ভূয়সী করে বলেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কোনো নাগরিককে পিছিয়ে রাখা যাবে না। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ও জ্ঞানপ্রাপ্তির সুযোগ সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে। এ ধরনের উদ্ভাবন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ইপসা ও a2i-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই উদ্ভাবনগুলো ইতোমধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি ও সহায়ক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা এ ধরনের উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ ও ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’ বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এসব উদ্ভাবন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা অর্জনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.