ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে

সুনামগঞ্জে ভারতীয় শাড়ির বিশাল চালান জব্দ: শহর পুলিশ ফাঁড়ি

সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নং সুরমা ইউনিয়নে অভিযান চালিয়ে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকশ টিম। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ এর নির্দেশনায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক নেতৃত্বে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অভিযান চালিয়ে ভারতীয় কাতান শাড়ির এই বিশাল চালান টি জব্দ করা হয়। পুলিশ জানায় সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকার মৃত মোহাম্মদ সুলতান আহমেদের ছেলে হোসাইন আজাদের বসত ঘর থেকে চোরা চালানোর মাধ্যমে আনয়ন কৃত ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ টাকা। ভারতীয় কাতান শাড়ি জব্দের বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক জানান এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.