ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

দেশজুড়ে

শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত

নরসিংদীর শিবপুরে গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম-এর সঞ্চালনায় আয়োজিত সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা শহীদদের অবদান তুলে ধরে তাঁদের আদর্শ ধারণ এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তানসির বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন, নরসিংদী প্রেস ক্লাবের সদস্য এস এম আরিফুল হাসান, শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব শেখ মানিক এবং শিবপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ইলিয়াস হায়দারসহ অন্যান্যরা।
এ সময় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারাও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.