ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক নোয়াখালীর বিএনপি নেতা: জনমনে মিশ্র প্রতিক্রিয়া ক্ষোভ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা ও বিএনপি নেতা মাহবুবের রহমান শামীমের নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম জেলার বাইরের কোনো নেতাকে এই পদে নিয়োগ দেওয়ায় স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে।
রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাও পাবেন।
মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
জনপ্রতিক্রিয়া ও বিতর্ক স্থানীয়দের ক্ষোভ ও আপত্তি ইতিহাস এবং ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ বৃহত্তর চট্টগ্রামের স্থানীয় নেতৃত্বকে বাদ দিয়ে অন্য জেলার (নোয়াখালী) একজন রাজনৈতিক নেতাকে চট্টগ্রাম জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ পদে প্রশাসক নিয়োগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সচেতন মহলে ব্যাপক সমালোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে।
বিতর্ক ও আলোচনায় চট্টগ্রাম বিভাগের অন্যতম প্রধান জেলা হওয়ার পরও এখানে যোগ্য নেতৃত্বের অভাব নেই—এমনটাই মনে করেন স্থানীয়রা। তাই ভিন্ন জেলা / নোয়াখালীর কোনো নেতাকে চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া নিয়ে জনমনে একধরনের আঞ্চলিক টানাপোড়েন ও মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে।
পরবর্তী পদক্ষেপ নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম জানিয়েছেন, এই দায়িত্ব প্রদানের জন্য তিনি দলের চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞ এবং জেলা পরিষদের আওতাধীন এলাকায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে উন্নয়নের জন্য কাজ করে যাবেন।।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.