ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

বান্দরবান

​বন্যা দুর্গতদের ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান: ৪৭ বিজিবি

​বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি আয়োজন করা হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্পেইন, যার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
​আজ ১৮ জুলাই ২০২৬ (শনিবার) আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের দিক-নির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো: জহিরুল ইসলাম, এমএইচচিপি, এএমসি-এর নেতৃত্বে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জামিরামপাড়া ও ক্রাইলাইপাড়া এলাকার বন্যা দুর্গত মানুষের জন্য বিজিবি ক্রাইলাইপাড়া চেকপোস্ট কর্তৃক এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
​ক্যাম্পেইনে বন্যা কবলিত পরিবার এবং চিকিৎসা বঞ্চিত নৃ-গোষ্ঠী জনসাধারণের নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা, ওষুধ সামগ্রী এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়া, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষকেও এই ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবার আওতায় আনা হয়েছে।
​ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীনস্থ ৪৭ বিজিবি সদাজাগ্রত থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অতি দুর্গম এলাকায় অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’ এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায় এবং অসহায় বাঙালিদের মাঝে বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, আর্থিক অনুদান এবং শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে বিজিবি।
​এ বিষয়ে ৪৭ বিজিবি-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: ইমামুল আজিম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বন্যা দুর্গত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ তথা আলীকদম ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো দুর্যোগে বিজিবি সবসময়ই সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে এবং আলীকদম ব্যাটালিয়নের এই মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​আজকের এই মেডিকেল ক্যাম্পেইন ও মানবিক কার্যক্রমে ক্রাইলাইপাড়া চেকপোস্টে কর্মরত বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.