ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে ৩৩০০ ভবনে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

 

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী ৩,৩০০-এর বেশি সরকারি ভবনের ছাদ ও আঙিনায় মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। র‍্যালি শেষে কোর্ট হিল এলাকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ও ছাদে সরাসরি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) সহ বিভিন্ন এনজিও, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মসূচির সার্বিক নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জানান, জেলার ১৩১টি দপ্তরের ৪১৬টি ভবন, ৮টি আবাসিক এলাকার ১০৮টি ভবন, ৪০৬টি উপজেলা পর্যায়ের ভবন এবং ২,২৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সুস্থ সমাজ ও মানবিক রাষ্ট্র নির্মাণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পরিচ্ছন্নতাকে নাগরিক অভ্যাসে পরিণত করার আহ্বান জানান এবং বলেন, পরিবর্তনশীল বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচ্ছন্ন ও নান্দনিক দেশ হিসেবে তুলে ধরতে সবার অংশগ্রহণ প্রয়োজন।
জেলা প্রশাসন জানিয়েছে, অভিযান সফল ও টেকসই করতে মাসব্যাপী নিয়মিত মনিটরিং এবং অগ্রগতি মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.