ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

জঙ্গল সলিমপুর ক্যাম্পে পানি বিষাক্তে ৩ পুলিশ অসুস্থ :জনমনে কৌতুহল রহস্য উদঘাটনে তদন্তে 

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের বিষাক্ত পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থের জেরে তদন্তে সন্দেহজনক বিষক্রিয়ার আলামত। পানির নমুনা পরীক্ষাগারে। অসুস্থ পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কামুক্ত। বিষাক্ত পানিতে পুলিশ অসুস্থ সাংবাদে ভয়াবহ গুঞ্জন কৌতুহল সংবাদে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া। সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকের পানি পান করে পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় এবং স্থানীয় সূত্রে কেউ কেউ ঘটনাটিকে অপপ্রচার বা ভিন্ন উদ্দেশ্যে অপপ্রচার বলে দাবি করছে। জনমনে কৌতুহল রহস্য, নানা প্রশ্ন। নমুনা পরীক্ষাগারে তদন্তে সত্যতায় আসবে আসল রহস্য বাস্তব প্রেক্ষাপট।
২৬ জুলাই, (রোববার) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্যাংকের পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বাকি পানি ফেলে দিয়ে ট্যাংকটি পরিষ্কার করা হয়েছে।
যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পের পানির পাইপলাইনে বিষ প্রয়োগের পানি বিষক্রিয়ার ঘটনায় সরেজমিনে গণমাধ্যমকে কথা বলেছেন প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাগণ।
ঘটনায় এসপি মো. মাসুদ আলম জানান যে ঘটনাস্থल থেকে একটি খালি বোতল উদ্ধার করা হয়েছে এবং পরীক্ষার জন্য পানির নমুনা পাঠানো হয়েছে, তবে এটি বিষ না কীটনাশক তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। তিনি জানান, আল্লাহর রহমতে কারো কোন প্রাণহানি হয়নি। মধ্যরাতে সন্ত্রাসীরা সুপরিকল্পিতভাবে পানির পাইপলাইন বা ট্যাংকে কীটনাশক বা বিষ প্রয়োগ করেছে, যা পুলিশ সদস্যদের হত্যার একটি সুনির্দিষ্ট ও জঘন্য প্রচেষ্টা। সরেজমিনে পরিদর্শনের সময় ডিআইজির বক্তব্য এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে সরিয়ে দিতে বা ক্ষতি করতে জেনেশুনে করা হত্যাচেষ্টা।তদন্ত ও ব্যবস্থায় পানির নমুনা ল্যাবে পাঠানো হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান ও আইনি প্রক্রিয়া চলছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, সকালে ক্যাম্পের তিন সদস্য গ্লাসে পানি ঢালার সময় তাতে সাদা ফেনা দেখতে পান। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তাঁরা কিছু পানি পান করেন। পরে পানিতে একধরনের বিষাক্ত গন্ধ অনুভব করেন। এর কিছুক্ষণ পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
ওসি বলেন, ক্যাম্পের পানীয় জলের সরবরাহ পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে পাইপলাইনের মাধ্যমে করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির পাইপলাইনে কোনো বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে। তবে সেটি কীভাবে বা কার মাধ্যমে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওসি আরও বলেন, ঘটনার পর পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুরো ট্যাংকের পানি ফেলে দিয়ে সেটি পরিষ্কার করা হয়েছে। অসুস্থ পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানাতে পারেননি তিনি।
উল্লেখ্য : বহুল আলোচিত গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়েও এলাকাটির নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা; বরং অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।
চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগোলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকের একটি সড়ক পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে গিয়ে মিশেছে। ছিন্নমূল ও আলীনগর—মূলত এ দুটি অংশ নিয়ে গড়ে উঠেছে এলাকাটি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.