ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জামালপুর

দেওয়ানগঞ্জে মাদ্রাসার জমি উদ্ধার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার রেকর্ড ভুক্ত জমি অবৈধদখলদারদের নিকট হতে উদ্ধার ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ জুলাই দুপুরে সানন্দবাড়ী বাজারে মাদ্রাসার গভর্নিং বডির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে গর্ভনিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রভাষক মাওলানা খলিলুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বাজারের ইজারাদার আবুল হাসেম মাস্টার, সহ-সভাপতি আরজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সানন্দবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মতিন, ইউপি সদস্য ও যুবদলের সদস্যসচিব বাবুল আক্তার ও ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নামে বিআরএস রেকর্ড ভুক্ত, মোট ৯৪ শতাংশ জমি রেকর্ডভুক্ত রয়েছে। এর একটি অংশ বর্তমানে মাদ্রাসার দখলে থাকলেও অবশিষ্ট জমির কিছু অংশ দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখলে রয়েছে। জমি উদ্ধারের উদ্যোগ নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলেও তারা দাবি করেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে রাখার কোনো সুযোগ নেই। মাদ্রাসার সম্পত্তি রক্ষা করা শুধু পরিচালনা পর্ষদের দায়িত্ব নয়, এটি এলাকার সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। অবৈধ দখলদারদের কবল থেকে মাদ্রাসার জমি উদ্ধার এবং মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ  কার্যকর হস্তক্ষেপ কামনা করেন, সরকারি রেকর্ডভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি দখলমুক্ত করে প্রকৃত কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটবে।
সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম বলেন – এখন আর আগের মত মনগড়া আইন নাই, সরকারের ভূমি মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ, কাগজ যার জমি তার। দু’দিন আগে বা পরে ছাড়তেই হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.