ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আইন ও আদালত

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও সনদ না থাকায় দুই হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

​সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর ও দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবার বিক্রির অপরাধে দুটি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​আজ দুপুর ১টার দিকে পৌর সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
​অভিযান সূত্রে জানা যায়, রেস্তোরাঁ দুটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ছিল। তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যহানিকর ও ফ্রিজে সংরক্ষিত পুরোনো খাবার বিক্রি করে আসছিল। এছাড়া কোনো ধরনের স্বাস্থ্য সনদ ছাড়াই প্রতিষ্ঠানে লোকজন দিয়ে রান্নাবান্না ও খাবার পরিবেশন করা হচ্ছিল।
​এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানেটারি ইন্সপেক্টর জাহেদুল হক এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.