ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

রাজনীতি

জুলাই ডকুমেন্টারিতে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

জুলাইয়ের প্রতিচ্ছবি “সাঈদ ও দেশনেত্রী খালেদা জিয়ার ছবি ভূমিকা নেই :এটা কোন ডকুমান্টারি নয়-রাষ্ট্রপতি। জুলাই শহীদ ও যোদ্ধাদের সর্বোচ্চসম্মান নিশ্চিত, নেতৃত্ব ও ত্যাগীদের। জুলাই ইতিহাস বিকৃতিে তুমুল বিতর্ক: শৃঙ্খলা ভঙ্গ নানা ইস্যুতে ভিন্নমত প্রতিক্রিয়ায় গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।
৫ আগস্ট নতুন বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক স্মরণীয় দিন। গণতন্ত্র কামি অধিকার আদায়ে দেশ প্রেমিক লক্ষ মানুষের ত্যাগ হাজারো মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করে জাগ্রত ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মরণীয় দিন। দীর্ঘ দেড় শতকের স্বৈরাচারী সরকারের পতনের গণঅভ্যুত্থানে জুলাই ঐতিহাসিক ৫ আগস্ট দ্বিতীয় বছর উদযাপন আনুষ্ঠানিকতায় নানা ইস্যুতে আলোচিত সমালোচিত সোশ্যাল মিডিয়া গনমাধ্যম রাজনৈতিক অঙ্গন ও সর্বস্তরের মানুষের মুখোমুখে । আলোচিত সমালোচিত হয় নানা কৌতুহল গুঞ্জনে। দ্বিতীয় বর্ষপূর্তি ও ফ্যাসিবাদ পতন দিবসে দেশের শীর্ষ নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলনের প্রধান ব্যক্তিরা ফ্যাসিবাদী শাসনের অবসান, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
জুলাইয়ের প্রতিচ্ছবি ও প্রতীক “সাঈদ ও দেশের অন্যতম রাজনৈতিক অভিভাবক দেশনেত্রী খালেদা জিয়ার ছবি ভূমিকা বিবরণ অবস্থান যেখানে নেই, এটা কোন ডকুমান্টারি হতে পারে না প্রধান অতিথির বক্তব্যে বীর বিক্রম ও রাষ্ট্রপতি মোঃ হাফিজ উদ্দিন এ কথা বলেন।
জুলাই ইতিহাস বিকৃতি উপস্থাপন, নেতৃত্বের ভূমিকা ও প্রতীকী চরিত্রে দেশজুড়ে বিতর্ক। জুলাই ডকুমেন্টারি ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। জুলাই ইস্যুতে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক, তথ্যে নির্ভুলতা জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করার দাবি। জুলাই ডকুমেন্টারি ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন ইতিহাসের উপস্থাপন নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক; তথ্যের নির্ভুলতা ও সব পক্ষের বক্তব্য নিশ্চিত করার দাবি।
ডকুমেন্টারি প্রকাশের সমালোচিত সম্পর্কিত সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণে গবেষকদের সুপারিশ, ডকুমেন্টারি নির্মাণে তথ্যসূত্র ও সম্পাদকীয় নীতিমালায় প্রকাশিত। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক মহলে বিষয়টি নিয়ে মতবিনিময় ও প্রতিক্রিয়া অব্যাহত।
৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মরণীয় দিন। দ্বিতীয় বর্ষপূর্তি ও ফ্যাসিবাদ পতন দিবসে দেশের শীর্ষ নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলনের প্রধান ব্যক্তিরা ফ্যাসিবাদী শাসনের অবসান, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
৫ আগস্ট এ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ শহীদ পরিবারের সম্মানার্থে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জনগণের প্রত্যাশা পূরণ ও সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান।
প্রধান ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসান ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেন। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধসহ শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন। তিনি আহত যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে যথাযথ মর্যাদা দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, তাদের সামান্য পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘোরা জাতির জন্য লজ্জার।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাইয়ের দুই বছর পার হলেও জনগণের কাঙ্ক্ষিত পূর্ণ প্রত্যাশা ও সুশাসন এখনও পুরোপুরি অর্জিত হয়নি বলে মন্তব্য করেন। তিনি রাষ্ট্রে ফ্যাসিজম, উগ্রবাদ বা স্বৈরাচারের যেন আর কখনো পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে কঠোর সতর্ক থাকার আহ্বান জানান।
ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ (নাহিদ, হাসনাত, আক্তার হোসেন, সারজিস ও অন্যান্য) ছাত্র-জনতার রক্তে অর্জিত অভ্যুত্থানের মূল স্পিরিট ও এক দফার লক্ষ্য ধরে রাখার তাগিদ দেন। রাষ্ট্রে যেকোনো ধরনের ইতিহাস বিকৃতি বা জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধাদের অবদান অস্বীকার করার প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানান।
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত একটি ডকুমেন্টারিকে ঘিরে রাজনৈতিক অঙ্গন, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-
সমালোচনা চলছে। ডকুমেন্টারির বিষয়বস্তু, ঐতিহাসিক উপস্থাপন, ব্যক্তি নির্বাচন এবং ঘটনা প্রবাহের বর্ণনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্লেষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের পক্ষ থেকে ভিন্নমুখী মতামত প্রকাশ করা হচ্ছে।
সমালোচকদের একাংশের দাবি, ডকুমেন্টারিতে জুলাই আন্দোলনের ইতিহাস যথাযথভাবে উপস্থাপিত হয়নি। তাঁদের অভিযোগ, আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ঘটনাকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে, আন্দোলনের প্রতীক হিসেবে সর্ব পরিচিত আবু সাঈদের ছবি প্রকাশিত হয়নি। বা ভূমিকা প্রত্যাশিতভাবে তুলে ধরা হয়নি বলেও অনেকে মন্তব্য করেছেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর ছবি বা রাজনৈতিক অবস্থানের উল্লেখ না থাকায়ও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, ডকুমেন্টারির সমর্থকরা বলছেন, এটি নির্মাতাদের নিজস্ব সম্পাদকীয় সিদ্ধান্ত ও গবেষণাভিত্তিক উপস্থাপনা। তাঁদের মতে, একটি ডকুমেন্টারিতে সব ব্যক্তি, ঘটনা বা মতামত সমানভাবে স্থান দেওয়া সব সময় সম্ভব হয় না। তাই এটিকে ইতিহাস বিকৃতির প্রমাণ হিসেবে দেখার আগে পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা করা উচিত।
উল্লেখ্য: বক্তব্য, সমালোচনাআনুষ্ঠানিক বিবৃতি এবং নির্ভরযোগ্য সূত্র ধরে জুলাই আন্দোলনের ইতিহাস ও ডকুমেন্টারিকে ঘিরে চলমান বিতর্কে বিভিন্ন পক্ষ তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরলেও, বিষয়টির গ্রহণযোগ্য ও নিরপেক্ষ মূল্যায়নের জন্য নির্ভরযোগ্য তথ্য, দলিল, প্রত্যক্ষ সাক্ষ্য এবং গবেষণাভিত্তিক বিশ্লেষণে গুরুত্ব পরামর্শ পর্যবেক্ষ ও বিশ্লেষকদের। সংবাদধর্মী, ভারসাম্যপূর্ণ অভিযোগ–দাবিকে অভিযোগে উপস্থাপনে প্রকাশিত।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.