ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনকে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম), ৮ আগস্ট: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সীতাকুণ্ডে ১৭০টি সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সমবায় সমিতি, স্বেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠনের মধ্যে ৩০ হাজার চারা বিতরণ করা হয়েছে। এর আগে ২০ হাজার চারা বিতরণ করা হয়। এ নিয়ে চলতি বছরে মোট ৫০ হাজার চারা বিতরণের লক্ষ্য পূরণ হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন ও মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থা (এমএফএসএস)-এর উদ্যোগে এবং বন বিভাগ ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহযোগিতায় শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএফএসএস-এর নির্বাহী পরিচালক শামিমা নাসরিন। সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লায়ন এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, এমএফএসএস-এর সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী ও সাধারণ সম্পাদক তাইছির উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সারাদেশে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খোরশেদ আলম, মো. মনজুর মোরশেদ চৌধুরী, এ কে এম মসিউদদৌলা, এমওএইচ কাইয়ুম, জেসমিন আকতার, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মো. সোহেল, লায়ন ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দোজা, মো. শাহনেওয়াজ, অধ্যাপক নুরুল গনি চৌধুরী, আবু জাফর মোহাম্মদ ছাদেক, মো. ওমর ফারুক, মো. আবু তাহের, নুর খান, বখতেয়ার উদ্দিন, লায়ন মোহাম্মদ আলীম উদ্দীন, ওয়াসিম উদ্দীনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তিন শতাধিক সমাজকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.