ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

সিলেট

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন ও মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে ইপসা’র প্রধান নির্বাহীর মতবিনিময়

 

সিলেট, ৯ আগস্ট ২০২৬:
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান সিলেট জেলায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর চলমান কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করেছেন। এ উপলক্ষে রবিবার (৯ আগস্ট) সকালে প্রকল্পের আওতায় সিলেট জেলায় নিয়োজিত উপজেলা সমন্বয়কারীবৃন্দ ও ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ড. মো. আরিফুর রহমান প্রকল্পের সার্বিক অগ্রগতি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। বিশেষ করে প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও কার্যক্রমের গুণগত মান আরও উন্নয়নের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি মাঠপর্যায়ের কাজ আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের বিচারিক অধিকার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও সক্রিয় ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ইপসা’র ম্যানেজমেন্ট এডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী এবং সহকারী পরিচালক নাজমুল হায়দার প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় সিলেট জেলার প্রকল্প কার্যক্রমের অগ্রগতি, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
মতবিনিময় সভা শেষে ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানের নেতৃত্বে ইপসা’র একটি প্রতিনিধি দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং গ্রাম আদালতের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় জনগণের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা এবং কার্যক্রমের বাস্তব চিত্র সম্পর্কে অবহিত হন।
এ সময় গ্রাম আদালতের মামলা গ্রহণ রেজিস্টার, মামলার রিপোর্ট ও সংশ্লিষ্ট মামলার নথিপত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের এজলাস কক্ষ পরিদর্শন করে আদালতের কার্যক্রম পরিচালনার পরিবেশ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শন ও মতবিনিময়কালে ইউনিয়ন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. আলমগীর আলম, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. ইয়াকুব আলীসহ ইউপি সদস্যবৃন্দ। ইপসার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, ম্যানেজমেন্ট এডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী, সহকারী পরিচালক নাজমুল হায়দার, সিলেট ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান এবং উপজেলা সমন্বয়কারী মো. বিলাল আহমদ।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচারের সুযোগ নিশ্চিত করা এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও সক্রিয় করাই এ প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।
ইপসা প্রকল্পটির আওতায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদসমূহে গ্রাম আদালতের কার্যক্রমকে শক্তিশালীকরণ, স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.