চট্টগ্রাম প্রথম মহানগরীতে নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীবান্ধব “মহিলা বাস সার্ভিস’” চালু হয়েছে।
যা দীর্ঘদিনের ভোগান্তিতে স্বস্তির প্রত্যাশা, প্রয়োজন সরকারি সেবা—সফলতার জন্য নিয়মিত তদারকি,মাঠ পর্যায়ে সেবা সম্প্রসারণের দাবি, জনপ্রতিক্রিয়ায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুবিধাভোগী নারীযাত্রী ও নগরবাসী।
মঙ্গলবার, (১৮ আগস্ট ২০২৬) চট্টগ্রামের কালুরঘাট থেকে বহদ্দারহাট–মুরাদপুর–২ নম্বর গেইট–জিইসি–
টাইগারপাস–আগ্রাবাদ–বারেক বিল্ডিং–ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গাপর্যন্ত গুরুত্বপূর্ণ নগর রুটে বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। নির্ধারিত রুটে নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় নারী যাত্রীদের গণপরিবহন সুবিধা দেওয়াই এ সেবার মূল লক্ষ্য।
যা গণপরিবহনের নারীদের নিরাপত্তা ভোগান্তি নিরোশনে জনবান্ধব উদ্যোগে প্রশংসিত হয়েছে সুবিধাভোগী নারী সমাজের। দীর্ঘদিন ধরে গণপরিবহনে নারীদের নানা ধরনের ভোগান্তি, অতিরিক্ত ভিড়, আসন সংকট ও নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ জনবান্ধব সেবা হিসেবে দেখছেন নগরবাসী।






