দেশে প্রথম আনুষ্ঠানিক বৃহৎ পরিসরে হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা হ্রাস আইন লঙ্ঘন শনাক্তে প্রতিরোধ প্রতিকারে চালু করলো। সর্বাধুনিক প্রযুক্তির এআই নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে এ যুগান্তকারী ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন।
হাইওয়ে পুলিশ সর্বাধুনিক এআই (Artificial Intelligence- কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির।






