ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অর্থনীতি

গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্মেলন

 

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণ, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরুদ্ধার এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। এতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং ঢাকা শহরের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা সরাসরি অংশ নেন। পাশাপাশি সারাদেশের বিভিন্ন শাখা, উপশাখা ও অন্যান্য কর্মস্থল থেকে প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
সম্মেলনে গ্রাহকসেবা ও স্বাভাবিক লেনদেনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, দ্রুত ও নির্বিঘ্ন সেবা প্রদান এবং ব্যাংকের কার্যক্রমে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের প্রথম রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক এবং মূলধনের বিবেচনায় দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান। এ ব্যাংককে ঘিরে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, আমানতকারী ও গ্রাহকসহ সর্বস্তরের মানুষের প্রত্যাশা অনেক বেশি। সম্মিলিতভাবে কাজ করে এ প্রত্যাশা পূরণ করতে হবে।
তিনি বলেন, ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে শরিয়াহর নীতিমালা, প্রচলিত আইন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও ব্যাংকিং বিধিবিধান যথাযথভাবে পরিপালন করে সততা, স্বচ্ছতা, মানবিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গ্রাহকের স্বার্থ ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি পর্যায়ে আস্থার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, গ্রাহকের আস্থাই একটি ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ। তাই শরিয়াহভিত্তিক, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের আস্থা পুনরুদ্ধার ও সুদৃঢ় করতে হবে। গ্রাহকসেবায় যেকোনো ধরনের অনিয়ম, জালিয়াতি, অবহেলা, হয়রানি ও অযাচিত ভোগান্তি কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যায়ক্রমে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর লক্ষ্যে সরকার, বাংলাদেশ ব্যাংক, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অংশীজন সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও জানান, সরকার ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত স্কিম অনুযায়ী গ্রাহকরা জরুরি প্রয়োজনে লিখিত আবেদনের মাধ্যমে তাঁদের চলতি, সঞ্চয়ী ও বিভিন্ন মেয়াদি হিসাব থেকে নিয়ম অনুযায়ী মুনাফাসহ অর্থ উত্তোলন করতে পারবেন।
এ ছাড়া যেসব গ্রাহক অধিকতর প্রয়োজনে মেয়াদি হিসাব বন্ধ করে ব্যাংক থেকে বের হয়ে যেতে চান, তারা ১ সেপ্টেম্বর ২০২৬-এর পর যেকোনো সময় লিখিত ঘোষণার মাধ্যমে কেবল প্রাথমিক জমাকৃত মূলধন উত্তোলন করে হিসাব বন্ধ করতে পারবেন। এ ক্ষেত্রে তারা কোনো মুনাফা পাবেন না। তবে প্রাথমিক জমাকৃত অর্থ সম্পূর্ণ ফেরত নিশ্চিত করতে সংশ্লিষ্ট হিসাব থেকে কর্তনকৃত বার্ষিক আবগারি শুল্ক ব্যাংক বহন করবে।
ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করে বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় অতি দ্রুত সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তখন গ্রাহকরা কোনো ধরনের আস্থার সংকট ছাড়াই স্বাভাবিক ব্যাংকিং লেনদেন করতে পারবেন এবং তাঁদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।
তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গ্রাহকের সন্তুষ্টি ও আস্থা অর্জনই হবে ব্যাংকের প্রতিটি কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের মানুষকে সম্মিলিত ইসলামী ব্যাংকের শরিয়াহভিত্তিক, আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.