ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলা নবনির্বাচিত প্রধান শিক্ষক ফোরাম’র পরিচিতি অনুষ্ঠান-২৬ 

উৎসব মুখর পরিবেশে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রধান শিক্ষক ফোরাম এর নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়। ২৯ আগস্ট শনিবার ঠাকুরগাঁও সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই পরিচিতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক ফোরামের ঠাকুরগাঁও সদর উপজেলা নবনির্বাচিত সভাপতি মোঃ আলমগীর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রধান শিক্ষক ফোরামের সভাপতি মোঃ রমজান আলী ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় । পরিচিতি অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ আলমগীর তার বক্তব্যে বলেন, শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ-ই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা সবাইকে সাথে নিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিতা উপহার দিতে চাই। সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ কর্মপরিকল্পনা অনুযায়ী নবনির্বাচিত প্রধান শিক্ষক ফোরামের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ শফিকুল ইসলাম দুলাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রধান শিক্ষক ফোরাম ও প্রধান শিক্ষক সি.এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.