ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

অঘোষিত ধর্মঘটে যাত্রী সাধারণ চরম দুর্ভোগ অসন্তোষ ক্ষুব্ধ

চট্টগ্রাম নগরীতে গ্যাস চালিত গণপরিবহন অঘোষিত ধর্মঘট। ভাড়া বাড়াতে সোচ্চার টেম্পু,মিনি বাস,অন্যান্য গ্যাস চালিত গন-পরিবহনের মালিক ড্রাইভার শ্রমিক প্রতিনিধি ও সংগঠনের নেতা-কর্মীরা। যাত্রী সাধারনের নিয়মিত পরিবহন বন্ধে যাত্রী সাধারণ চরম দুর্ভোগ অসন্তোষ ক্ষুব্ধ। হঠাৎ আকস্মিক বন্ধে জনগণকে জিম্মি করে ডাবল ভাড়া-নৈরাজ্যের দায় কার ? হঠাৎ পরিবহন বন্দে জনগণ চলাচলে আগের চেয়ে ভয়াবহ ভোগান্তির সৃষ্টি হয়েছে। প্রেক্ষাপট পরিস্থিতিতে যাত্রী সাধারণ নগরবাসী জনগণ চরম অসন্তোষ ক্ষুব্ধ। সংশ্লিষ্ট প্রশাসন সচেতন দেশপ্রেমিক নাগরিক ও প্রিয় সহযোদ্ধা সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ সাধারণ জনগণ বাড়তি ভাড়া জিম্মিদশা থেকে বাঁচতে সকলের সহযোগিতা চেয়েছেন।
৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ডবল বাড়ার ইস্যুতে গ্যাস চালিত পরিবহন শ্রমিক মালিক ড্রাইভাররা অঘোষিত পূর্ব পরিকল্পিত পরিবহন ধর্মঘট করেছে বাড়তি পাড়া কার্যকর করার দাবিতে গ্যাস সংকট নানা অজুহাতে।
গতকালের প্রশাসনিক সক্রিয়তায় জনমনে যে আস্থা ও স্বস্তির সঞ্চার হয়েছিল, আজ অঘোষিত পরিবহন ধর্মঘটের আকস্মিকতায় তা চরম গণদুর্ভোগে পর্যবসিত হয়েছে।
প্রশাসনিক তৎপরতার ইতিবাচক প্রভাবকে নিমেষেই ম্লান করে দিয়েছে এই আকস্মিক যাতায়াত অচলাবস্থা। ফলে সাধারণ মানুষের প্রত্যাশা এখন গভীর ক্ষোভ ও সীমাহীন ভোগান্তিতে রূপ নিয়েছে।
দীর্ঘ একমাস গত নগরীতে যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায়ের যে নৈরাজ্য চলেছে, এতদিন সরকার- প্রশাসনের নীরবতা জনমনে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। কার্যকর ব্যবস্থা নেওয়ার পর যখন জনমনে কিছুটা স্বস্তি ফিরেছিল, তখনই আবার রাস্তায় গাড়ি বন্ধ করে জনগণকে জিম্মি করে নতুন অরাজকতা সৃষ্টি করা হয়েছে।
ভোগান্তিতে পড়া যাত্রী সাধারণ নাগরিকরা বলেন, অহেতুক অযৌক্তিক “দাবি আদায়ের নামে জনদুর্ভোগ সৃষ্টি, গণপরিবহন বন্ধ এবং অযৌক্তিকভাবে অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়া কোনোভাবেই গণতান্ত্রিক আন্দোলন নয়-এটি জনস্বার্থবিরোধী নৈরাজ্য।”
যাত্রী সাধারণ আরও বলেন, এই নৈরাজ্যের নেপথ্যে যারা পরিকল্পনা, উসকানি বা কলকাঠি নাড়ছে, তাদের পরিচয় ও উদ্দেশ্য তদন্ত করে আইনের আওতায় আনা প্রশাসনের দায়িত্ব। দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা ও দুর্বল নিয়ন্ত্রণই এ ধরনের অরাজকতাকে বারবার সুযোগ দিচ্ছে। “সরকার যদি জনগণের অধিকার ও ন্যায্য ভাড়ার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয় এবং দ্বিগুণ ভাড়ার নৈরাজ্য স্থায়ী রূপ নেয়, তবে জনআস্থা দ্রুত ক্ষয়ে যাবে।”
সচেতন মহল ও নগরবাসীদের অভিযোগ , জনগণ জিম্মি হতে চায় না। “গণপরিবহন কারও ব্যক্তিগত জিম্মিদশা নয়—এটি জনগণের চলাচলের অধিকার।” সরকার ও প্রশাসনের কাছে একটাই দাবি-“জনস্বার্থে কঠোর, নিরপেক্ষ ও দৃশ্যমান ব্যবস্থা নিন; নৈরাজ্যের কাছে জনগণকে জিম্মি হতে দেবেন না।”
ভুক্তভোগী যাত্রী ও দুর্ভোগকারীদের মতে, হঠাৎ গ্যাস সংকট ও ভাড়া বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সড়কে গণপরিবহন বন্ধ করে দেওয়ার ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী ও জরুরি কাজে বের হওয়া মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। চালকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির দাবি থাকলেও, এ দাবির প্রতিবাদ বা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, রাস্তার ওপর গাড়ি রেখে চলাচল বন্ধ করে দিলে এর সরাসরি ভুক্তভোগী হন সাধারণ মানুষ।
যাত্রীদের মতে, জ্বালানি বা গ্যাস সংকটের কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে থাকলে বিষয়টি সংশ্লিষ্ট মালিক, চালক ও প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। প্রয়োজন হলে প্রকৃত ব্যয় ও যাত্রীদের সামর্থ্য বিবেচনা করে ন্যায্য ও যৌক্তিক ভাড়া নির্ধারণ করা যেতে পারে।
তবে গ্যাস সংকটকে কেন্দ্র করে ইচ্ছেমতো ভাড়া বাড়ানো যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি চালকদের যৌক্তিক দাবিও উপেক্ষা করা উচিত নয়। এ ক্ষেত্রে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি পর্যালোচনা ও একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত দেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।
সাধারণ মানুষের প্রত্যাশা—সড়কে অচলাবস্থা সৃষ্টি নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। যাত্রীদের স্বার্থ রক্ষা করে চালক ও মালিকদের ন্যায্য দাবির সমন্বয়ে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।
গ্যাস চালিত পরিবহন বন্ধের আন্দোলনকারী প্রতিনিধিরা বলেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদের আগের মতো দামে ভাড়ায় কোনভাবে রাত্রি সেবা দেওয়া সম্ভব নয়। আগের চেয়ে আমরা কম সময়ে গাড়ি চালানোর কারণেই আমাদের ইনকাম আমাদের জমা খরচ সব মিলিয়ে বাড়তি ভাড়া ছাড়া কোনভাবেই এর পরিবহন চালানো সম্ভব নয়। বাড়তি ভাড়া তারা বাড়ানোর উদ্দেশ্যে আমরা শান্তিপূর্ণভাবে গাড়ি বন্ধ রেখেছি। সমাধান না হওয়া পর্যন্ত আমাদের গাড়ি বন্ধ থাকবে।
তারা আরো বলেন, দীর্ঘদিন হয় সবকিছুর দাম বাড়লেও আমাদের ভাড়া পারেনি। বর্তমান গাড়ির দাম আগের চেয়ে অনেক বেড়েছে, আর মালিকের জমার পরিমাণ বেড়েছে প্রায় অর্ধেকেরও বেশি। আয় না বাড়লেও ব্যয় বেরেছে সেই তুলনায় ইনকাম বাড়েনি। সবকিছুর চড়া দাম ঊর্ধ্বগতির বেসামাল বাজার মূল্যে বাড়তি ভাড়া নেওয়া ছাড়া স্বাভাবিকভাবে চলা সম্ভব নয়। বর্তমান ভাড়ায় গাড়ি চালানো কোনভাবেই  সম্ভব নয় ।
ট্রাফিক বিভাগের( ডিসি উত্তর) মো. নেছার উদ্দীন আহমেদ লিখিত ট্যাক্সে একাধিকবার অবগত করা হয়। (এডিসি উত্তর)সোমেন মজুমদারকে অবগত করলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নজর রাখছেন বলে জানান।
দায়িত্বশীল ট্রাফিক পুলিশ টিআই কর্মকর্তা বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে গতকালকে গাড়ি আটক এবং মামলা দেওয়া হয়েছে। আজকে এখন পর্যন্ত কেউ কোন ভাড়া নিচ্ছে বলে জানায়নি। তিনি আরো বলেন, দীর্ঘ ১৮মাস ধরে তিনি বর্তমান দায়িত্বশীল এলাকায় কর্মরত আছেন। দায়িত্বকালে কেউ অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আইনের আওতায় আনা হয় মামলা দেওয়া হয়। এখন আর ডবল ভাড়া নেওয়া হচ্ছে না। সকাল থেকে গ্যাস চালিত পরিবহন বন্ধ ছিল। তাদের গ্যাস সংকটের কারণে বর্তমান ভাড়ায় কোনমতে তাদের হয় না পোষায় না। তারা বিআরটি তে গেছে তাদের দাবি আন্দোলন জানাতে। ভাড়া বৃদ্ধির সংক্রান্ত বিষয়ে সমঝোতার জন্য। ভাড়া সংক্রান্ত বিষয় বিআরটিএর সিদ্ধান্ত আমাদের কিছু না। দায়িত্বশীল ট্রাফিক কর্মকর্তার সার্জেন্ট সাখাওয়াতকে লিখিত টেক্সে বিষয়টি একাধিকবার অবগত করা হয়।
বিষজ্ঞদের মতে, জনগণের টাকায় কিন্তু রাষ্ট্র-সরকার চলে। প্রশাসন সংশ্লিষ্ট সকলের বেতন সহ আন্দোলনকারী/ জিম্মি কারী আপনাদের কাঙ্খিত টাকা। আর সেই জনগণই যদি হয় লাঞ্ছিত নির্যাতিত অসন্তোষ নৈরাজ্য অরাজকতার শিকার। তাহলে জনবান্ধব সরকার ও প্রশাসন হয় প্রশ্নবিদ্ধ।
দায়িত্বশীল আপনি/প্রতিষ্ঠানের কঠোর পদক্ষেপ ও শক্তিশালী বার্তা অতি জরুরী। বাস্তব প্রেক্ষাপট অনুসন্ধানী তথ্য সচেতনতা পরিচয় বৃহৎ জনস্বার্থে অপ্রতিদানযোগ্য। কার্যকরী সক্রিয়তায় স্মরণীয় ও কৃতজ্ঞতা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরী প্রশাসনের দৃষ্টি পদক্ষেপ স্বাভাবিক পরিবহন সচল সক্রিয়তায় বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রমে স্বাভাবিক অবস্থার প্রতিফলনে স্বাভাবিক জরুরি চলাচলে প্রত্যাশা করেন ভুক্তভোগী যাত্রী সাধারণ ও ভুক্তভোগী দুর্ভোগকে পড়া নগরবাসী।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.