ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

আইন ও আদালত

গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রামে দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর ২০২৬: আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের প্রশিক্ষণ কক্ষে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ (ব্যাচ ৫ ও ৬) উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ৯টা ৩০ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কোর্স সমন্বয়কারী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জনাব মোছাম্মদ রাশেদা আক্তার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, চট্টগ্রামের পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আয়েশা ছিদ্দিকা।
স্থানীয় সরকার, চট্টগ্রামের উপপরিচালক জনাব গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, চট্টগ্রামের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব সাজেদুল আনোয়ার ভূঁঞা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোছাম্মদ রাশেদা আক্তার বলেন, “গরিব মানুষের বিচারিক সেবা নিশ্চিত করে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালত সরকারের একটি কার্যকর উদ্যোগ।” তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিত করার পাশাপাশি উচ্চ আদালতে মামলার জট কমানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমে আইন ও বিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, গ্রাম আদালতের মামলা দায়ের, ফি গ্রহণ, নথি প্রস্তুত ও সংরক্ষণ এবং মামলার নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এসব কার্যক্রম যথাযথভাবে ও সময়মতো সম্পন্ন করার জন্যই গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণ শেষে নিয়মিত মামলার তথ্য অনলাইনে হালনাগাদ করা হলে মামলার অগ্রগতি ও নিষ্পত্তির অবস্থা জানা সহজ হবে। একই সঙ্গে মামলার তথ্য-উপাত্ত সংগ্রহ এবং কার্যক্রম মনিটরিং আরও কার্যকর হবে। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
প্রশিক্ষণে চট্টগ্রাম জেলার হাটহাজারী, রাউজান, কর্ণফুলী, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলার ৪০ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা সমন্বয়কারী অংশগ্রহণ করছেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ইপসা চট্টগ্রাম জেলায় সহযোগিতা করছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.