ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চসিক’র বহদ্দারহাটে ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ:জনমনে স্বস্তি

চট্টগ্রাম নগরীতে চসিকের বহদ্দারহাটে ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদে জনমনে ফিরেছে স্বস্তি । নগরবাসীর প্রশ্ন লোক দেখানো উচ্ছেদ নয়,স্থায়ী হকার মুক্ত নিরাপদ ফুটপাত নগরবাসীর দীর্ঘদিনের দাবি। এরই ধারাবাহিকতায় নগরীর বহদ্দারহাট মসজিদের সামনে থেকে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত এলাকার সড়ক ও ফুটপাত থেকে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
৬ সেপ্টেম্বর (রবিবার) চসিক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
নগরীর গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র বদ্দারহাট সড়ক মোড়সহ আশপাশ এলাকা হকারদের দখলে। নগরবাসীর নিরাপত্তা গাড়ি চলাচল নির্বিঘ্নে হকার উচ্ছেদ নাগরিক ও ব্যবসায়িক সমাজের দীর্ঘদিনের দাবি। দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন সোশাল মিডিয়ায় গণমাধ্যমের সর্বাধিক প্রচারিত হয়। সমালোচিত হয় নগরবাসী সাধারণ মানুষের মুখে মুখে।
অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, চান্দঁগাও থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
ধারাবাহিক অভিযানের ব্যাপারে নির্বাহি ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, বহদ্দারহাট মসজিদের সামনে থেকে বহদ্দারপুকুর পাড় পর্যন্ত সড়ক ও ফুটপাতে অভিযান চালানো হয়েছে। উচ্ছেদের মাধ্যমে পথচারী ও যানবাহন চলাচলের রাস্তা পুরোপুরি মুক্ত করা হয়েছে।
উল্লেখ্য : দীর্ঘদিন ধরে এই ব্যস্ততম মোড় ও ফুটপাতগুলো অবৈধ হকার ও টং দোকানের দখলে থাকায় তীব্র যানজটের পাশাপাশি সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.