ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

খুলনা

​পাইকগাছায় জেলা পরিষদের বড় বরাদ্দ: স্বস্তি ও উচ্ছ্বাস বিভিন্ন প্রতিষ্ঠানে

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় খুলনা জেলা পরিষদ থেকে বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন মসজিদ, মন্দির ও কমিউনিটি পার্টিসিপেশন প্রজেক্ট কমিটি (সিপিপিসি)-এর প্রতিনিধিদের মধ্যে উন্নয়ন বরাদ্দ-সংক্রান্ত চিঠি বিতরণ করা হয়েছে। পাইকগাছায় জেলা পরিষদের বড় বরাদ্দের চেক হাতে পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা স্বস্তি, উচ্ছ্বাস, আনন্দ ও তাদের ভালোবাসার বহিঃ প্রকাশ করেছেন। এতে পাইকগাছার সর্বস্তরের জনগণ জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি’কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
শনিবার(৩ অক্টোবর) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল এবং ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উৎপল কুমার বাইন।
বক্তারা এডিপির আওতায় বরাদ্দ পাওয়া অর্থ যথাযথভাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নির্ধারিত উন্নয়নমূলক কাজে ব্যয়ের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে খুলনা জেলা পরিষদের এডিপির আওতায় বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন মসজিদ, মন্দির ও কমিউনিটি সেন্টারের প্রতিনিধিদের হাতে উন্নয়ন বরাদ্দ-সংক্রান্ত চিঠি তুলে দেওয়া হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.