ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

লাইসেন্স বিহীন গম সহ আরো ১২০ টন গম জব্দ: এসআরবি-৭

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় এসআরবি-৭, চট্টগ্রাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খাদ্য অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে সরকারি খাদ্য-শস্য মজুদ ও ব্যবসা পরিচালনার দায়ে ০১ টি প্রতিষ্ঠানকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা এবং ১২০. ০৫ টন লাল গম জব্দ করা হয়।

১০ অক্টোবর মহানগরীর বায়েজিদ থানাধীন অবৈধভাবে মজুদকৃত লাইসেন্স বিহীন লালগম ৩ লক্ষ টাকা জরিমানাসহ মজুদকৃত ১২০. ০৫ টন (লাল গম) সরকারি খাদ্য শস্য জব্দ করা হয়।

এসআরবি-৭, এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ সহকারী পুলিশ সুপার জাানান, অভিযানে নাসিরাবাদ এলাকায় ’ইউনাইটেড ফ্লাওয়ার’স মিল’ নামক ১টি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদকৃত লাইসেন্স বিহীন ১,২০,০৫০ কেজি (লালগম) সরকারি খাদ্য অধিদপ্তরের পণ্য মজুদ করণের অপরাধে এসআরবি-৭, চট্টগ্রাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খাদ্য অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত ১২০. ০৫ টন (লাল গম) সরকারি খাদ্য শস্য জব্দ করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে সরকারি খাদ্য-শস্য মজুদ ও ব্যবসায়ী পরিচালনা করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে আটক করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রাম এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃক এরকম ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।

এসআরবি-৭, চট্টগ্রাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খাদ্য অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানাকৃত অর্থ ও জব্দকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.