ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সিডিএর মাস্টারপ্ল্যান বিষয়ক পিআরএ কর্মশালা অনুষ্ঠিত

 

১২ অক্টোবর -২০২৬ ( সোমবার) কর্নফুলী উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় নগর পরিকল্পনা, আবাসন, সড়ক যোগাযোগ, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণসহ নগর উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।
কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোঃ রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিমনার ভূমি জনাব এস এম আমিরুল মোস্তফা। জনাব সুজন দাশ এাণ ও দূর্যোগ অধিদপ্তর।  উক্ত অনুষ্টান সঞ্চলনা করেন জনাব বাবুল আরফাত, উপজেলা সমন্বয়কারী। উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক নগর পরিকল্পনাবিদ জনাব  শাহীনুল ইসলাম,  অরুপ বড়ুয়া, প্রতিনিধি- ,সার্কেল কমিউনিকেশন ইপসার প্রজেক্ট অফিসার  এস এম শাহরিয়ার আলম, পেশাজীবী ও অংশীজনেরা অংশগ্রহণ করেন। এ সময় চট্টগ্রামের বর্তমান নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত আবাসন, যানজট, জলাবদ্ধতা, খাল ও জলাশয় সংরক্ষণ, উন্মুক্ত স্থান বৃদ্ধি এবং নাগরিক সেবার মান উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন এবং জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, একটি কার্যকর মাস্টারপ্ল্যান শুধু অবকাঠামোগত উন্নয়নের দিকনির্দেশনা নয়; বরং এটি একটি আধুনিক, নিরাপদ, পরিবেশসম্মত ও জনবান্ধব নগর গড়ে তোলার গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা, নাগরিকদের চাহিদা, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনাকে সমান গুরুত্ব দিতে হবে।
তাঁরা আরও বলেন, মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, পরিকল্পনার যথাযথ প্রয়োগ, নিয়মিত তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা গেলে চট্টগ্রামের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনিয়োগের পরিবেশও আরও সমৃদ্ধ হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মাস্টারপ্ল্যানের বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব মতামত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
চট্টগ্রামকে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যানের কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে কর্মশালার আলোচনা শেষ হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.