ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আইন ও আদালত

ডবলমুরিং থানার ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার: সিএমপি

অভ্যুত্থানের সময় চট্টগ্রাম নগরের থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার। ডবলমুরিং মডেল থানার বিশেষ অভিযানে ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি ‘টরাস’ (Taurus) পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
১৮ অক্টোবর ২০২৬ (রবিবার) ভোর সাড়ে ৩টার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ ফয়সলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.