ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

নন্দনকাননে পদ্মফুলের প্রতীকী স্থাপনা: নান্দনিকতার নতুন রূপে প্রিয় চট্টগ্রাম

“চট্টগ্রাম আমার শহর আামার দায়িত্ব, নাগরিক সচেতনতাই শক্তি” এরই ধারাবাহিকতায় নন্দনকানন গোল চত্তরে সৌন্দর্যর পদ্মফুলের প্রতীকী স্থাপন সম্পূর্ণ করা হয়েছে। শান্তি সম্প্রীতি নান্দনিকতার নতুন রূপে প্রিয় চট্টগ্রাম। নগরীর সৌন্দর্যবর্ধন ও আধুনিক নগরায়ণের ধারাবাহিকতায় নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনের সড়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জিত গোলচত্বর।
১৯ অক্টোবর (সোমবার) সৌন্দর্য বর্ধন এর কাজটি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন এর মধ্য দিয়ে উদ্বোধন করা হবে।
পদ্মফুলের মনোমুগ্ধকর নকশা, বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক স্থাপত্যে সজ্জিত এই গোলচত্বর নগরীর সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা। বৌদ্ধ দর্শনের মৈত্রী, করুণা, অহিংসা ও শান্তির চিরন্তন আদর্শের সঙ্গে পদ্মফুলের প্রতীকী সৌন্দর্য এখানে সৃষ্টি করেছে এক অনন্য আবহ।এই
এই নান্দনিক উদ্যোগের মাধ্যমে নগরীর সৌন্দর্যবর্ধনে মেয়রের ইতিবাচক পরিকল্পনা, দূরদর্শী চিন্তা ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় প্রতিফলিত হয়েছে। তাঁর নেতৃত্বে চট্টগ্রামকে আরও দৃষ্টিনন্দন, বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নগরবাসীর প্রত্যাশাকে আরও উজ্জ্বল করে তুলছে।
ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্যে সমৃদ্ধ চট্টগ্রাম এগিয়ে যাক সৌন্দর্য, শান্তি ও উন্নয়নের পথে। সৌন্দর্যে সমৃদ্ধ, সম্প্রীতিতে অটুট—আমাদের প্রিয় চট্টগ্রাম।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.