ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

পৃথক কর্মসূচিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

স্বাধীনতার পর প্রথম চট্টগ্রামে পূজা মন্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী আগমনে নগরবাসিদের উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তায় নিরাপত্তা ব্যবস্থা এস এস এফের নিয়ন্ত্রণে।পূজা মন্ডপে প্রধানমন্ত্রী অবস্থানকালে ৩ শতাধিক কার্ডধারী শুধু প্রবেশ করতে পারবেনন।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান শান্তি ধর্মিয় সম্প্রীতি সনাতনীদের ধর্মীয় উৎসব অংশগ্রহণ পরিদর্শন চট্টগ্রাম সফরে ঘিরে বর্ণাঢ্য নানা হয়েছে উৎসবমুখ মহাসমার হয়ে পরিণত হয়েছে চট্টগ্রাম জুড়ে । ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্যে সমৃদ্ধ চট্টগ্রাম। একই দিনে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা ধর্মীয় উৎসব ও ভিন্ন আয়োজনে নানা আনুষ্ঠানিকতায় পৃথক কর্মসূচিতে চট্টগ্রামে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে নগরের জিইসি কনভেনশন সেন্টারে ছাত্রশিবিরের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতার।

ভূমির প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, এই প্রথম সরকার প্রধান ঢাকার বাহিরে হিন্দুদের উৎসবে অংশগ্রহণ। মানুষে বৈষম্য দুর হবে। যা রাজনৈতিক ইতিবাচক বার্তা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর সফরকে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা হিসেবে উল্লেখ করেছেন। জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেছেন, চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাংলাদেশ গড়তে সবাকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

প্রধানমন্ত্রীর সফরের প্রধান তথ্যসমূহ মঙ্গলবার বিকেলে তিনি চট্টগ্রাম পৌঁছান। প্রধান কর্মসূচি সন্ধ্যায় তিনি নগরের কাজির দেউরি বা রহমতগঞ্জ এলাকার জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যান। নিরাপত্তা ও প্রস্তুতি শতভাগ নিশ্চিত করা হয়েছে। তাঁর এই সফর ঘিরে চট্টগ্রাম মহানগরীর সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই দিনে পৃথক কর্মসূচিতে বিরোধীদলীয় নেতারও চট্টগ্রাম সফরের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দুই নেতার কর্মসূচির স্থান ও সময় আলাদা হওয়ায় তাদের মুখোমুখি হওয়ার কোনো সূচি নেই। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে বিরোধীদলীয় নেতার কর্মসূচি ঘিরেও দলীয় পর্যায়ে প্রস্তুতি রয়েছে।

এদিকে, দুই শীর্ষ নেতার সফর ঘিরে নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র‍্যাব, বিশেষ নিরাপত্তা বাহিনী, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাস। সেখান থেকে তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপে যান। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজার খোঁজখবর কুশলাদি বিনিময় করেন। এরপর নগরের একটি হোটেলে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেন। রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীরা।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সকাল ১০টার দিকে জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ছাত্রশিবিরে সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় সোমবার বিকেলে সিএমপি কমিশনার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিং প্যারেডে নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা না রাখা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

সার্বিক নিরাপত্তার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, প্রধানমন্ত্রীর সফর ও পূজার নিরাপত্তায় বহুমাত্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব ইউনিটের মধ্যে সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হুমকি নেই।

 

শেয়ার করুনঃ

© All Rights Reserved.