ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

কুমিল্লা

তিতাসে সাবেক সামাজিক কর্মী প্রবাসী আশিককে খুঁজতে অস্ত্রধারীদের হানা: দেশে ফিরলেই খুনের হুমকি

​​কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সামাজিক কর্মী ও বর্তমানে প্রবাসে অবস্থানরত মোঃ আশিক ভূঁইয়ার ওপর একাধিক হামলা, আত্মগোপনে বাধ্য করা, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ এবং প্রবাসে থাকা সত্ত্বেও তাঁকে দেশে এনে খুনের হুমকির মারাত্মক অভিযোগ উঠেছে। সম্প্রতি ভুক্তভোগীর বড় ভাই মোঃ ইউসুফ ভূঁইয়া সংবাদমাধ্যমের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ তুলে ধরেন।
​ভূক্তভোগীর বড় ভাই মোঃ ইউসুফ ভূঁইয়া জানান, তাঁর ছোট ভাই মোঃ আশিক ভূঁইয়া সামাজিক সংগঠন “সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (এসফা) এর ভিটিকান্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। এলাকায় সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং বিভিন্ন অন্যায়-অপকর্মের প্রতিবাদ করায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী চক্রের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হন আশিক।
​ইউসুফ ভূঁইয়া অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ০৭:৩০ থেকে ০৮:০০ টার দিকে আসমানিয়া বাজারে আশিকের ওপর চিহ্নিত সন্ত্রাসীরা প্রথম সরাসরি হামলা চালায়। ঐ ঘটনার পর নিজের জীবনের চরম নিরাপত্তাহীনতায় সে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। পরবর্তীতে টানা প্রায় ১৪ মাস (সেপ্টেম্বর ২০২৪ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত) আশিক ভূঁইয়া জীবনের ভয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে দিন যাপন করেন। আত্মগোপনে থাকা সত্ত্বেও তাঁর জীবনের ওপর ঝুঁকি না কমায়, গত ২৯ নভেম্বর ২০২৫, শুক্রবার রাত আনুমানিক ৩:২৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের ভোরের একটি ফ্লাইটে গ্রিক সাইপ্রাসের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি।
​অভিযোগকারী ইউসুফ ভূঁইয়া আরও জানান, আশিক বিদেশে চলে যাওয়ার পরও তাঁর বিরুদ্ধে শত্রুতাবশত তাণ্ডব চালানো অব্যাহত রাখে হামলাকারীরা। রাতের আঁধারে আশিকের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান “DATA SOFT SYSTEMS BANGLADESH LIMITED”-এ হামলা চালিয়ে মূল্যবান মালামাল লুটপাট করা হয় এবং পরবর্তীতে পেট্রোল ঢেলে পুরো দোকান পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।
​অভিযোগে ইউসুফ ভূঁইয়া আরও একটি আশঙ্কাজনক ঘটনার কথা উল্লেখ করে বলেন, তাঁদের পরিবারের চাচাতো ভাই আব্দুল লতিফ ভূঁইয়া সন্ত্রাসীদের অত্যাচারে এলাকা ছেড়ে দীর্ঘ ৩ বছর প্রবাসে (কাতার) ছিলেন। কাতার থেকে দেশে ফেরার পর সন্ত্রাসীদের দায়ের করা মিথ্যা মামলায় তিনি কারাবাস শেষে গত ০৭ মে ২০২৬ তারিখে জামিনে মুক্তি পান। কিন্তু বাড়িতে আসার মাত্র চার দিনের মাথায়, গত ১১ মে ২০২৬ রাত ০৮:৩০ মিনিটে সন্ত্রাসীরা তাঁকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। বর্তমানে আশিক ভূঁইয়া দেশে ফিরলে তাঁর পরিণতিও আব্দুল লতিফের মতো কুপিয়ে হত্যা করার মাধ্যমে ঘটানো হবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।
​অভিযোগে আরও উল্লেখ করা হয়, আশিককে জোরপূর্বক দেশে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত চালানো হচ্ছে। সম্প্রতি গত জুলাই ২০২৬ এবং ১৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:০০ টার দিকে মানিককান্দির ভূঁইয়া বাড়িতে তাকে খুঁজতে সশস্ত্র হামলাকারীরা হানা দেয় এবং আশিক দেশে ফিরলে লতিফের মতো তাঁকেও সরাসরি হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে।
​উক্ত ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত সন্ত্রাসী: ১. হোসেন, ২. পাশা, ৩. ছোট রাজু, এবং ৪. মাসুমের নাম উল্লেখ করেছেন অভিযোগকারী মোঃ ইউসুফ ভূঁইয়া।
​প্রবাসী সামাজিক কর্মী মোঃ আশিক ভূঁইয়ার ওপর বিগত দিনে হওয়া হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড এবং তাঁর জীবনের ওপর চলমান এই হুমকির নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযোগকারী ইউসুফ ভূঁইয়া।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.