ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

নগর মহানগর

চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান প্রণয়নে সীতাকুণ্ডে ইপসার পিআরএ কর্মশালা

 

চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান ২০২৫–২০৫০ প্রণয়নের লক্ষ্যে সীতাকুণ্ডে অংশগ্রহণমূলক পদ্ধতিতে পার্টিসিপেটরি র‍্যাপিড অ্যাপ্রেইজাল (পিআরএ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সীতাকুণ্ড উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে আয়োজিত এ কর্মশালা বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।
কর্মশালায় কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন সিডিএর নগর পরিকল্পনাবিদ এ.টি.পি. আহম্মদ দায়েম। এতে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়নে স্থানীয় বাস্তবতা, জনসাধারণের চাহিদা ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় যোগাযোগব্যবস্থা, নগর উন্নয়ন, অবকাঠামো এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
অংশগ্রহণকারীরা তাঁদের এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রয়োজনীয়তা তুলে ধরেন। পিআরএ পদ্ধতির মাধ্যমে স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে মাস্টারপ্ল্যান প্রণয়নে জনসম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।
কর্মশালায় দি সার্কেল কমিউনিকেশনের প্রতিনিধি মুহাম্মদ সাজেদুল হক এবং ইপসার সহকারী প্রজেক্ট অফিসার সৈয়দ মিনহাজুল ইসলাম, মোহাম্মদ বেলায়েত হোসেন রায়হান ও সামিন রহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণের মতামত, মাঠপর্যায়ের তথ্য এবং অংশীজনদের অভিজ্ঞতার সমন্বয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান ২০২৫–২০৫০ প্রণয়ন করা সম্ভব হবে। এর মাধ্যমে জনবান্ধব, বাস্তবসম্মত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে এ ধরনের অংশগ্রহণমূলক কর্মশালা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.