ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

কৃষি বার্তা

বাঁশখালীতে জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন ও বাজারব্যবস্থা উন্নয়নে ইপসার প্রশিক্ষণ

চট্টগ্রামের বাঁশখালীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষিপণ্যের বাজারব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার সেভেন স্টার কনভেনশন হলে এ প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।
জার্মান ফেডারেল ফরেন অফিসের (জিএফএফও) সহায়তায় পরিচালিত ‘মাল্টি-হ্যাজার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ৪০ জন কৃষকের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার।
ইপসার পিকেএসএফ প্রকল্পের প্রজেক্ট অফিসার সুমন দেবনাথ কৃষিবিষয়ক সেশন পরিচালনা করেন। উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় প্রশিক্ষণে আলোচনায় অংশ নেন উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার দত্ত, ওসমান গনি ছিদ্দিকী ও পুলক চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন ইপসার প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম ও মাহিনুর আক্তার এবং সহকারী প্রজেক্ট অফিসার মুহাম্মদ এনামুল ইসলাম ও মো. বেলায়েত হোসেন রায়হান।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে সৃষ্ট ঝুঁকি মোকাবিলা, জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তির ব্যবহার, টেকসই কৃষি উৎপাদন, কৃষিপণ্যের বাজারসংযোগ উন্নয়ন এবং কৃষকদের কারিগরি দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে কৃষি উৎপাদন পরিকল্পনা, উপযোগী প্রযুক্তি গ্রহণ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, ইপসার উদ্যোগে বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি ইউনিয়নে চারটি ফার্ম স্কুল পরিচালিত হয়েছে। এসব ফার্ম স্কুলের মাধ্যমে প্রত্যক্ষভাবে ১০০ জন কৃষক এবং পরোক্ষভাবে কয়েক শ কৃষক উপকৃত হয়েছেন। জলবায়ু সহনশীল কৃষিচর্চার প্রসার, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় কৃষিব্যবস্থাকে আরও টেকসই করাই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.