ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

শতাভাগ পাসসহ চট্টগ্রাম বোর্ডে শীর্ষস্থানে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ

শিক্ষার গুণগত মান ও ধারাবাহিক সফলতার স্বাক্ষর রেখে আবারো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শীর্ষস্থান অর্জন করেছে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ। শিল্পগোষ্ঠী প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের শিক্ষাবিস্তারে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাইফুল ইসলাম ফলাফলের এই গৌরবময় ধারাবাহিকতার পেছনের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিয়মানুবর্তিতার সাথে আপসহীন অবস্থানের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের একাগ্রতা আমাদের এই ধারাবাহিক সাফল্যের মূল চালিকাশক্তি।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং সকলেই উত্তীর্ণ হয়। শাখাভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে ১০ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছে ৪০ জন। ব্যবসায় শিক্ষা শাখায় ৩ জন জিপিএ-৫ সহ ৩৬ জন ‘এ’ গ্রেড পেয়েছে। এছাড়াও মানবিক শাখায় ২২ জন ‘এ’ গ্রেড অর্জনের মাধ্যমে শতভাগ পাসের গৌরব নিশ্চিত করেছে।
স্থানীয় অভিভাবক লোকমান হোসেন প্রতিষ্ঠানের সাফল্যের উচ্ছসিত প্রশংসা করে বলেন, প্যাসিফিক জিন্স গ্রুপের সার্বিক তত্ত্বাবধান ও আধুনিক শিক্ষা ব্যবস্থাপনার কারণে এটি শুধু সীতাকুণ্ডেই নয়, বরং পুরো চট্টগ্রাম বোর্ডে সেরা একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
দক্ষ ও আন্তরিক শিক্ষকবৃন্দের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ প্রতি বছর এই ঈর্ষণীয় ফলাফল অর্জন করে আসছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.