ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

মৌলভীবাজার

কুলাউড়ায় আদেশ বাংলাদেশ লি: কোম্পানী অধিক মুনাফা দেখিয়ে ২৬ লাখ টাকা আত্নসাৎ এর অভিযোগ

কুলাউড়ায় আদেশ বাংলাদেশ লি: কোম্পানীর অধিক মুনাফা দেখিয়ে অব: সার্জেন্টের ২৬ লাখ আত্নসাৎ এর অভিযোগ করেছেন ভোক্তভুগী মোহাম্মদ নজরুল ইসলাম।
জানাযায়, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী করে সুনামের সাথে দায়ীত্ব শেষ করে অব: সার্জেন্ট হিসাবে বাড়িতে আসেন। কুলাউড়ায় আদেশ বাংলাদেশ লি: কোম্পানীর চেয়ারম্যান রুবিনা বেগম (৩৪) ও তার স্বামী ব্যবস্থাপনা পরিচালক মোঃ-কয়ছর আহমদ (৩৬) তাদের কোম্পানীতে বিনিয়োগের জন্য প্রস্তাব দেয়। কোম্পানীটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গর্ভমেন্ট রেজিষ্টেশন নং-সি ২০১০২৯ এবং উক্ত কোম্পানীর ট্যাক্স রেজিষ্টেশন নং-০০৭০৭৭৭৪৪-০৭০২ সরকার কর্তৃক অনুমোদিত বলে তাকে মৌখিক ভাবে নিশ্চয়তা দেয়।
আদেশ বাংলাদেশ লিঃ কোম্পানী” এর শাখা গুলো জিনজিরা ঢাকা দক্ষিণ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত রয়েছে বলে জানায়। “আদেশ বাংলাদেশ লিঃ কোম্পানী’তে নগদ টাকা বিনিয়োগ করলে বিনিয়োগ করার তারিখ হতে পরবর্তী প্রতি মাসের ১ম সপ্তাহ ৭ দিনের মধ্যে কোম্পানী কর্তৃক প্রতি এক লাখ টাকার লাভ্যাংশ নগদ ১৫ শত টাকা কোম্পানী পরিশোধ করিবে। এই বিনিযোগকৃত টাকা কোম্পানী বাংলাদেশ গ্রামীন ফোন কোম্পানী, এয়ারটেল ও সিটিসেল কোম্পানী সহ দেশের বিভিন্ন লাভ জনক কোম্পানীতে গুলোত তারা বিনিয়োগ করে।
বিনিয়োগকৃত টাকা তখন তারা “আদেশ বাংলাদেশ লিঃ কোম্পানী” এর নামীয় ব্র্যাক ব্যাংক পিএলসি জিনজিরা, ঢাকা দক্ষিণ শাখার ব্যাংকের হিসাবে টাকা পাঠাতে বলে।
তিনি বিগত ২৫ সালের মার্চ তার সিটি, ব্যাংক পিএলসি কুলাউড়া শাখার ২০৬৫১২১৩০০০০১ নং হিসাব হতে প্রদেয় কোম্পানীর ব্র্যাক ব্যাংক পিএলসি জিনজিরা, ঢাকা দক্ষিণ শাখার, তাদের কোম্পানীর ব্যাংকের হিসাবে RTGS করে এককালীন নগদ ১৫ লাখ টাকা প্রেরন করেন। আবার জনতা ব্যাংক পিএলসি কুলাউড়া শাখার ১০০২৪৮৭৭৩১৩২ নং হিসাব হতে ইউনাইটেড কমাশিয়াল ব্যাংক পিএলসি নামীয় কুলাউড়া শাখার ১৬৭২১১২০০০০২৪৫৯৩ নং হিসাবে আরো নগদ ১০ লাখ টাকা প্রেরন করেন।
তখন তারা লভ্যাংশের হিসাবে, সুবিধার্থে তাহার নিকট হতে আরো নগদ ১ লাখ টাকা ধার হিসাবে নেন। পরবর্তী ২৫ সালের এপ্রিল ১ম সাপ্তাহের মধ্যে এককালীন নগদ ৩৯ হাজার টাকা লাভ্যাংশ প্রদানের কথা থাকলেও তা পরিশোধ করেনি।
এছাড়াও তাহার দোকান কক্ষ ভাড়া বাবদ আরো পাওনা নগদ আরো ২ লাখ ২০ হাজার টাকাও পরিশোধ করে নাই। বরং আদেশ বাংলাদেশ লি: কোম্পানীর সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। পরবর্তীতে সিটি ব্যাংক পিএলসি বাংলাদেশের সকল শাখা হইতে পরিশোধ কৃত শাখার “আদেশ বাংলাদেশ লিঃ কোম্পানীর” নামীয় ১২৫৪৪৮৩১৭৬০০১ নং ব্যবসায়ী হিসাবের ২৬ লাখ টাকার দুইটি চেক প্রদান করে। তাহার ঘর ভাড়া উদ্ধারের জন্য ১ জুলাই বিজ্ঞ বিচারক, চীফ লিগ্যাল এইড অফিস ( যুগ্ম জেলা ও দায়রা জজ) মৌলভীবাজার মামলা করেন। এছাড়াও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ নং আমলী আদালত, মৌলভীবাজারে তাহার পাওনা টাকা ২৬ লাখ উদ্ধারের বিষয় এন, আই,এ্যাক্ট এর ১৩৮/১৪০ ধারায় দুইটি মামলা করেন।
এ বিষয়ে জানতে চাইলে আদেশ বাংলাদেশ লিঃ কোম্পানী” ব্যবস্থাপনা পরিচালক মো: কয়ছর আহমদ জানান, এই সমস্ত ঘটনার ১ মাস পর ৭ অক্টোবর ২৬ ইং তাহার স্বাক্ষর স্ট্যাম্পে জাল করে ৫৭ লাখ ৬৯ হাজার ৪ শত ২০ টাকা তাহার নিকট পাবে বলে সিনিয়র জুডিসিয়াল ম্যজিষ্ট্রেট ৫ নং আমলী আদালত, মৌলভীবাজার মামলা দিয়েছেন। যা সিআইডি তদন্তে আছে।
ভোক্তভুগী স্ত্রী সানজিদা নাহিন মুঠোফোনে বলেন, আমার স্বামীর নিকট থেকে কোম্পানীতে বিনিয়োগ হিসাবে দুই ধাপ ২৫ লাখ টাকা ও ১ লাখ ধার হিসাবে নেন। কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কোন টাকা পরিশোধ করেনি। আমরা এই প্রতারনার বিচার চাই।
এব্যাপারে আদেশ বাংলাদেশ লি: কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ-কয়ছর আহমদ বলেন, আমাদের কোম্পনীতে তাকে চাকুরীতে নিয়োগ দেই। চাকুরীর ২ মাসে পর তিনি হিসাবে গড় মিল দেখে তাকে সতর্ক করা হয়। ঐ সময় তিনি আমাদের কোম্পানী চেক বই সরিয়ে ফেলেন। পরে এন আই এ্যাক্টের মামলা দায়ের করি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.