ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

রাজনীতি

সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যাতে সীতাকুণ্ড পৌরসভা এবং উপজেলার ১ থেকে ৯ নম্বর ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাঁদের উপস্থিতিতে পুরো রাজপথ মুখর হয়ে ওঠে।
গত শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদসংলগ্ন এলকে সিদ্দিকী স্কয়ার চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। এরপর র‍্যালিটি সীতাকুণ্ড উত্তর বাজারের পাশ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহবায়ক মো. সাহাবুদ্দিন রাজুর সভাপতিত্বে এবং যুবদল নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মুরসালিন, বিএনপির যুগ্ম আহবায়ক সালামত উল্লাহ সালাম এবং উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, বিএনপি নেতা কাজী এনামুল বারী, আলাউদ্দিন মাসুম, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, শরিফ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস মিয়া, অ্যাডভোকেট আইনুল কামাল, সীতাকুণ্ড পৌরসভা যুবদলের আহবায়ক অমলেদু কনক ও সদস্য সচিব জিয়াউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বর্ণাঢ্য এই আয়োজন ও নেতাকর্মীদের সরব উপস্থিতিতে সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.