ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

ঝিনাইদহ

শৈলকুপায় দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপাতে দশ বছরের এক কন্যা শিশুর হাতমুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে উপজেলার দিকনগর ইউনিয়নের বাকাই সিদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনার পরে ভুক্তভোগী শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জেলার সদর হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী শিশু উপজেলার বাকাই সিদ্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. শামসুল ইসলাম (৪০)। তার পিতার নাম আনসার শেখ। অভিযুক্ত ব্যক্তির বাড়ি উপজেলার বাকাই সিদ্ধি গ্রামে। এ ঘটনার পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  এঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পারিবারিক সূত্র ধরে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত  ব্যক্তি মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায়। সেসময় শিশুটিকে একা পেয়ে তার হাত, পা ও মুখ বেঁধে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত। পরে রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুক্তাদির বাসার জানান, ভুক্তভোগী শিশুটির ক্ষতস্থানে ব্যাপক রক্তক্ষরণের কারণে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, এঘটনায় ভুক্তভোগী শিশুকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে তার পরিবার। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে আমরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছি। থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.