ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে যৌতুক ও নারী নির্যাতন বন্ধে ডিআইজির হুঁশিয়ারি” নির্যাতিত নারী আমারই বোন

চট্টগ্রাম বিভাগে যৌতুকপ্রথা নারী নির্মূল এবং নারী নির্যাতন প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যৌতুকের জন্য কোনো নারী নির্যাতনের শিকার হলে পুলিশ তা অত্যন্ত গুরুত্ব ও কঠোরতার সাথে দেখবে।
তিনি বলেন, চট্টগ্রামে আজ থেকে যদি কোনো নারীকে যৌতুকের জন্য নির্যাতন করা হয়, তাহলে মনে রাখবেন ওই নারী আমারই বোন।
রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক ভূমিকা পালন করবে। যৌতুক একটি সামাজিক ব্যাধি এবং আইন অনুযায়ী এটি কঠোর শাস্তিযোগ্য অপরাধ। কোনো যৌতুক লোভী বা নির্যাতনকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। একই সাথে তিনি ভুক্তভোগী নারী ও তাদের পরিবারকে ভয় না পেয়ে নিকটস্থ থানায় যোগাযোগ করার বা আইনি সহায়তা নেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত অন্যান্য জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা রেঞ্জের আওতাধীন থানাগুলোতে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা দ্রুত তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে জিরো টলারেন্স নীতি অনুসরণের সংকল্প ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.