ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদরের সন্নিকটে নলেয়া ইসলামপুর ও পাইকেরছড়া গ্রামের প্রায় আড়াই কিলোমিটার সড়ক দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় লক্ষাধিক মানুষ।
সামান্য বৃষ্টিপাতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পিচ্ছিল হয়ে পড়ে, যা দৈনন্দিন যাতায়াতকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। শিক্ষার্থী, চাকরিজীবী এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী অসুস্থ ব্যক্তিদের যাতায়াতে পোহাতে হয় অবর্ণনীয় কষ্ট।
এছাড়াও, চরাঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারজাত করতে না পেরে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাস্তার বেহাল দশার কারণে জরুরি সেবা পৌঁছানো বাধাগ্রস্ত হওয়া এবং প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটার খবরও পাওয়া যায়।
স্থানীয় সচেতন নাগরিকসহ অনেকেই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। উপজেলা প্রকৌশলীর দপ্তরের তথ্যমতে, সড়কটির জন্য বাজেট বরাদ্দ রয়েছে এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে উন্নয়নকাজ শুরু হবে। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই দীর্ঘস্থায়ী দুর্ভোগের অবসান ঘটাবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.