ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

অবসর নিলেন ৫৫নং ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সৃষ্টি রেজা

সীতাকুণ্ড উপজেলার ৫৫নং ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সৃষ্টি রেজা ম্যাডাম সফল ও বর্ণাঢ্য কর্মজীবনের একটি অধ্যায় শেষ করে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন। ১৯৯৬ সালের ১৭ই জুন তিনি এই বিদ্যালয়ে যোগদান করেন এবং দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর পূর্বে তিনি ঢাকায় ৫ বছর সহকারী শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
একটি শিক্ষক পরিবারে বেড়ে ওঠা সৃষ্টি রেজা ম্যাডাম বিদায়কালীন বক্তব্যে প্রাথমিক শিক্ষার গুরুত্ব, শিক্ষক-অভিভাবকের যৌথ দায়িত্ব এবং জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কথা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। উপস্থিত শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি সবসময় সত্য ও ন্যায়ের পথে চলেছি। সারাজীবন সততার সাথে দায়িত্ব পালন করেছি এবং সত্য কথা বলতে কখনো দ্বিধা করিনি।
প্রাথমিক শিক্ষার কঠিন ও চ্যালেঞ্জিং বাস্তবতার কথা স্মরণ করে তিনি আরও বলেন, পরিবারে অভিভাবকরা দুই-তিনটি সন্তান সামলাতেই হিমশিম খান, অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণিকক্ষে ৬০- ৬৫ জন কোমলমতি শিক্ষার্থীর আচার- আচরণ ও শিক্ষা নিশ্চিত করতে হয়। দেশের সকল সচিব, প্রকৌশলী ও চিকিৎসক প্রত্যেকেই কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকেই লেখাপড়ার হাতেখড়ি পেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছেছেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের যথাযথ মূল্যায়নের ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পড়াশোনা নিয়ে দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, লেখাপড়া কেবল শিক্ষকের একার দায়িত্বে হয় না। এর জন্য অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক- এই তিন পক্ষের সমান সমন্বয় প্রয়োজন। সন্তানদের সন্ধ্যার পর পড়তে বসানো এবং বাসায় সঠিক মূল্যবোধ ও সুশিক্ষা চর্চা করানো অভিভাবকদের অন্যতম প্রধান দায়িত্ব।
বিদায়লগ্নে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আরিফুল হাসান আবেগঘন কণ্ঠে বলেন, ম্যাডাম আমাদের জীবনের প্রতিটি সফলতার পেছনে একজন আলোকবর্তিকা হিসেবে ছিলেন। উনার দেওয়া শিক্ষা ও দিকনির্দেশনা আমাদের চলার পথের সবচেয়ে বড় শক্তি।
দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ২০০৫ ব্যাচের সকল শিক্ষার্থীর পক্ষ থেকেও ম্যাডামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর আগামী দিন কামনা করে আন্তরিক শুভকামনা জানানো হয়েছে। ৫৫নং ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার ও স্থানীয় এলাকাবাসী ম্যাডামের এই অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.