ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীতে আগাম আবহাওয়া বার্তা ও দুর্যোগের পূর্বাভাস মানুষের কাছে পৌঁছে দিতে যুব স্বেচ্ছাসেবক এবং মেট ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ ধরনের উদ্যোগের জন্য তিনি তরুণ স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, স্বেচ্ছাসেবকদের কার্যক্রম তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। দুর্যোগের আগাম সতর্কবার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তাদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
চট্টগ্রাম নগরীর পাহাড়ধসসহ বহুমাত্রিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব ও অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা সৃষ্টি এবং কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি জোরদারে প্রশিক্ষিত তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রশিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবকদের আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা সৃষ্টি ও কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি জোরদারের কাজে সম্পৃক্ত করতে হবে। তাঁদের কার্যক্রমকে স্থানীয় সরকারের নিয়মিত দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করা জরুরি।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে ‘আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের কণ্ঠস্বর ও নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপদান’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এ সংলাপের আয়োজন করে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়ে তোলা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নগরবাসী ও তরুণ সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আল আমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন,  ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, সেভ দ্য চিলড্রেন ম্যানেজার জাভেদ মিয়ানদাদ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপসার পরিচালক ( সোশ্যাল ডেভেলপমেন্ট) নাছিম বানু, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম।
বহুমাত্রিক দুর্যোগ মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুর্যোগপ্রবণ এলাকায় যুব স্বেচ্ছাসেবক দল ও প্ল্যাটফর্ম গঠন, স্বেচ্ছাসেবকদের নিবন্ধন, দক্ষতা ও অভিজ্ঞতা সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেজ তৈরি, স্বেচ্ছাসেবক দলগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত এবং স্থানীয় সরকারের বাজেট বরাদ্দ, প্রশিক্ষণ সনদ ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে তাদের কার্যক্রমের টেকসইতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিনাক্ষী বর্মন জানান, দেশে প্রায় ৬০-৭০ হাজার নগর স্বেচ্ছাসেবকের একটি ডেটাবেজ তৈরি করা হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, ডেটাবেজের তথ্য নিয়মিত হালনাগাদ ও যাচাই করা প্রয়োজন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,  স্কুলশিক্ষার্থী, গবেষক, গবেষণা ফেলো, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন সেভ দ্য চিলড্রেনের জাভেদ মিয়ানদাদ. তিনি বলেন, বহুমাত্রিক দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যুব স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্ম গঠন, কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেজ তৈরি, আনুষ্ঠানিক স্বীকৃতি এবং স্থানীয় সরকারের বাজেট ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
স্বেচ্ছাসেবকদের কার্যক্রম ও অভিজ্ঞতা উপস্থাপন করেন উম্মে হুমাইয়ারা সায়কা আবসার। মেট ক্লাবের কার্যক্রম তুলে ধরেন অনিকেত, মুনতাহিনা জয়া ও আফরা ইমরোজ। এ ছাড়া রিসার্চ ফেলোশিপের গবেষণালব্ধ ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন ইপসার মনিটরিং অফিসার এস এম শাহরিয়ার আলম।
সংলাপে চট্টগ্রাম নগরীর জন্য একটি সমন্বিত ডিজিটাল স্বেচ্ছাসেবক ডেটাবেজ প্রতিষ্ঠার প্রস্তাব গুরুত্ব পায়। এ ডেটাবেজে স্বেচ্ছাসেবকদের অবস্থান, যোগাযোগের তথ্য, প্রশিক্ষণ ও দক্ষতার বিবরণ সংরক্ষণের মাধ্যমে দুর্যোগকালীন সময়ে দ্রুত তাঁদের শনাক্ত ও কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের উদ্যোগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম ও বাঁশখালী উপজেলার ১০৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ স্বেচ্ছাসেবকের মধ্যে সনদ ও পরিচয়পত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, জার্মান ফেডারেল ফরেন অফিসের (জিএফএফও) অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায়, ইপসার বাস্তবায়নে এবং রাইমসের কারিগরি সহায়তায় “Child-Centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাঁশখালী উপজেলায় কমিউনিটি এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আগাম দুর্যোগ প্রস্তুতি, সক্ষমতা বৃদ্ধি ও তরুণদের নেতৃত্ব বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.