ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

ঢাকা বিভাগ

আদালত চত্বরে সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অশালীন গালাগাল

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুর ওপর চড়াও হওয়া, গালিগালাজ এবং শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। জামিন শেষে আদালত ভবন ত্যাগ করে গাড়িতে ওঠার সময় এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আদালত চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ভিডিও ধারণের সময় মেজাজ হারিয়ে সাংবাদিক রবিউল হোসেন রাজুর দিকে তেড়ে যান পরীমণির। তাকে উচ্চস্বরে বলতে শোনা যায়, তুই আমার গায়ের হাত দিলি কেন? কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।
এরপর সেখানে উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন। তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ের হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা।
পরীমণির এই মিথ্যা অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা। ভুক্তভোগী সাংবাদিক রবিউল হোসেন রাজু নিজের শারীরিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে জানান, তার ডান হাতটি জন্মগতভাবেই অচল এবং আঙুল নেই। বাঁ হাত দিয়া তিনি কেবল মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন।
রাজু বলেন, “পরীমণি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। আদালতের লিফটে ওঠার সময় আমি ফুটেজ নিচ্ছিলাম, তখন তিনি আমার ফোন কেড়ে নেন। পরবর্তীতে নিচে নামার পর তিনি অন্যায়ভাবে আমার ওপর চড়াও হন, গালাগাল করেন এবং তার নিরাপত্তারক্ষীরা আমার ট্রাইপড ভেঙে ফেলে।” এছাড়া পরীমণির নিরাপত্তারক্ষীদের মাত্রাতিরিক্ত ধাক্কাধাক্কিতে আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা সুজন চন্দ্র মনি দাস নামের এক সাধারণ বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্তক্ষরণের ঘটনাও ঘটে।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হেনস্তা, হুমকি প্রদান ও মিথ্যা অপবাদের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিবাদ জানান সাংবাদিকরা। পরবর্তীতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিকের ওপর শারীরিক আক্রমণ বা অশালীন আচরণ মেনে নেওয়া হবে না। একজন শারীরিক প্রতিবন্ধকতার শিকার পেশাদার সাংবাদিকের ওপর ভিত্তিহীন অভিযোগ এনে চরিত্রহনন ও হুমকি প্রদানের ঘটনায় পরীমণিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আদালত চত্বরে বিচারপ্রার্থী ও সাংবাদিকদের ওপর পরীমণির বডিগার্ডদের সন্ত্রাসী হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ভুক্তভোগী সাংবাদিক রাজু জানান, তার প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনের সাথে পরামর্শ করে তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.