ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ নভেম্বর(শনিবার) সকাল ১০ টায় বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ।
সভায় বক্তব্য দেন কলেজ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপ্রা শিকদার, প্রাতঃ শাখার সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মাহবুব আলমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ বলেন, দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক ধারণা দেওয়া জরুরি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অনুধাবনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসবোধ, দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করতে হবে। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.